Personal Loan Mistakes: পার্সোলান লোন নেওয়ার সময় কোন ৫ ভুলে ঠকবেন? জেনে নিন

অনেকেই পার্সোনাল লোন নেন। এই লোন নিয়েই তাঁরা নিজের শখ পূরণ করেন। আবার কেউ কেউ বিপদের থেকে বেরিয়ে আসেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে পার্সোনাল লোন নেওয়ার সময় অনেকে বড় ভুল করে বসেন। তার ফলে তাঁদের বাড়তি টাকা খরচ হয়। এমনকী ভবিষ্যতেও পড়তে হয় ঝামেলায়। 

Advertisement
পার্সোলান লোন নেওয়ার সময় কোন ৫ ভুলে ঠকবেন? জেনে নিনপার্সোনাল লোনের ভুল
হাইলাইটস
  • অনেকেই পার্সোনাল লোন নেন
  • এই লোন নিয়েই তাঁরা নিজের শখ পূরণ করেন
  • আবার কেউ কেউ বিপদের থেকে বেরিয়ে আসেন

অনেকেই পার্সোনাল লোন নেন। এই লোন নিয়েই তাঁরা নিজের শখ পূরণ করেন। আবার কেউ কেউ বিপদের থেকে বেরিয়ে আসেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে পার্সোনাল লোন নেওয়ার সময় অনেকে বড় ভুল করে বসেন। তার ফলে তাঁদের বাড়তি টাকা খরচ হয়। এমনকী ভবিষ্যতেও পড়তে হয় ঝামেলায়। 

তাই সাবধান হন। চেষ্টা করুন একটু সামলে পার্সোনাল লোন নেওয়ার। ৫ ভুল এড়িয়ে যান। তাতেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

ক্রেডিট স্কোর দেখে নিন
আপনাকে অবশ্যই ক্রেডিট স্কোর দেখতে হবে। এটা দেখেই পার্সোনাল লোন নিতে যেতে হবে। কারণ, ক্রেডিট স্কোর যদি ৭৫০-এর কম থাকে, তাহলে বেশি সুদ লাগবে নিশ্চিত। তাই সবার আগে নিজের ক্রেডিট স্কোর চেক করে নিন। তারপরই না হয় পার্সোনাল লোন নেবেন।

একাধিক ব্যাঙ্কে যান
আপনাকে অবশ্যই একাধিক ব্যাঙ্কে যেতে হবে। কোনও একটি ব্যাঙ্কে গিয়েই লোন নেওয়ার কথা ভাববেন না। এই ভুল করলে আদতে ইন্টারেস্ট বেশি পড়বে। তাই লোন নেওয়ার আগে অবশ্যই একাধিক ব্যাঙ্কে যান। যেখানে সুদ কম পড়বে, সেখান থেকেই নিন। 

সুদের হার মাথায় রাখুন
অনেক ব্যাঙ্কই লোন দেওয়ার আগে এক কথা বলে। আর লোন পাশ করার সময় অন্য কথা জানায়। এটাই সমস্যার বিষয়। তাই চেষ্টা করুন আগেভাগে সুদের হার জেনে নেওয়ার। ব্যাঙ্কের কর্মীকে নিজের সিভিল দিয়ে জিজ্ঞেস করুন সঠিক সুদের হার। তারপরই লোন নেওয়ার কথা ভাবুন। নইলে বিপদ বাড়বে বই কমবে না। 

প্রসেসিং ফি মাথায় রাখুন
আপনাকে অবশ্যই প্রসেসিং ফি মাথায় রাখতে হবে। যে কোনও লোন পাশ করানোর সময় ব্যাঙ্ক এই টাকাটা চার্জ করে। তাই লোন নেওয়ার আগে ব্যাঙ্কের কাছে এই চার্জটা জেনে নিন। তারপরই লোন নিন। আর একটা কথা, এই চার্জটা ভিন্ন ব্যাঙ্কে ভিন্ন হয়ে থাকে। 

ইএমআই জেনে নিন
লোন নেওয়ার আগে অবশ্যই ইএমআই জেনে নিন। সেটা জেনেই লোন নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। নইলে খরচ চালাতে সমস্যায় পড়বেন। তখন কেঁদেও পার পাবেন না। তাই এই ভুল নয়। বরং চেষ্টা করুন আগে ইএমআইটা জেনে নেওয়ার। তারপরই না হয় লোন নেবেন।

Advertisement

 পরিশেষে বলি, পার্সোনাল লোন নেওয়ার আগে ভালো করে ভাবুন। প্রয়োজন হলেই দিন। নইলে বিপদ বাড়বে। 

 

POST A COMMENT
Advertisement