ভারতের বাজারে কয়েকটি নির্দিষ্ট মডেলই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। Best scooters in India 2025: ভারতে শহরের মধ্যে যাতায়াতের মাধ্যম হিসাবে স্কুটারের জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই। সহজে চালানো যায়, পর্যাপ্ত লেগস্পেস, বড় আন্ডারসিট স্পেস এবং আরামদায়ক রাইড। বাড়ির মহিলারাও সহজে চালাতে পারেন। এই সব কারণেই মোটরসাইকেলের বদলে অনেকেই স্কুটার বেছে নিচ্ছেন। ২০২৫ সালের বিক্রির প্রবণতা ও ক্রেতাদের পছন্দের তালিকা দেখলেও তা স্পষ্ট। আরও একটি বিষয় খুব স্পষ্ট। ভারতের বাজারে কয়েকটি নির্দিষ্ট মডেলই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। সেই তালিকার সেরা পাঁচ স্কুটার নিয়েই এই প্রতিবেদন।
৫. Honda Dio
Honda Motorcycle and Scooter India-র স্পোর্টি এন্ট্রি-লেভেল স্কুটার Dio। দীর্ঘদিন ধরেই তরুণদের মধ্যে জনপ্রিয়। ১১০ সিসি এবং ১২৫ সিসি; দুই ধরনের ইঞ্জিন অপশনেই পাওয়া যায়। হালকা বডির কারণে থ্রটল রেসপন্স ফাস্ট। রাইডিংও বেশ স্পোর্টি।
Dio-র ১১০ সিসি ইঞ্জিন ৫.৮৫ কিলোওয়াট পাওয়ার ও ৯.০৩ নিউটন-মিটার টর্ক জেনারেট করে। অন্য দিকে, ১২৫ সিসি ইঞ্জিন ৬.১১ কিলোওয়াট পাওয়ার ও ১০.৫ নিউটন-মিটার টর্ক দেয়। স্মার্ট-কি প্রযুক্তি, LED হেডল্যাম্প, USB Type-C চার্জিং এবং TFT মিটার; এই সব আধুনিক ফিচারও পাবেন।
৪. TVS Ntorq 125
TVS Motor Company-র Ntorq 125 বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টি স্কুটার। ১২৪.৮ সিসি তিন-ভাল্ভ ইঞ্জিন থেকে ৭.৫ কিলোওয়াট পাওয়ার ও ১১.৫ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। মাত্র ৭.৯ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে পারে এই স্কুটার।
LED DRL, মাল্টি-মোড ডিসপ্লে, ন্যাভিগেশন, কল-অ্যালার্ট এবং USB চার্জিংয়ের মতো স্মার্ট ফিচার পাবেন।
৩. Suzuki Access 125
Suzuki Motorcycle India-র সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল Access 125। ১২৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ৬.২ কিলোওয়াট পাওয়ার এবং ১০.২ নিউটন-মিটার টর্ক জেনারেট করে।
LED হেডল্যাম্প, TFT ডিজিটাল কনসোল, ইঞ্জিন স্টার্ট-স্টপ সিস্টেম, USB চার্জিং এবং ২৪.৪ লিটার আন্ডার-সিট স্টোরেজের মতো ফিচার্স পাবেন।
২. TVS Jupiter
দৈনন্দিন ব্যবহারের জন্য নির্ভরযোগ্য স্কুটার হিসেবে Jupiter দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ১১০ সিসি ও ১২৫ সিসি; দুই ইঞ্জিন অপশনেই পাওয়া যায়। ১১০ সিসি মডেল ৫.৯ কিলোওয়াট পাওয়ার জেনারেট করে, আর ১২৫ সিসি সংস্করণে পাওয়া যায় ৬ কিলোওয়াট পাওয়ার।
৩৩ লিটার বুট স্পেস, LED হেডল্যাম্প, টেলিস্কোপিক ফর্ক এবং স্মার্টফোন কানেক্টিভিটি-সহ TFT স্ক্রিন পাবেন।
১. Honda Activa
ভারতের স্কুটার বাজারে এখনও শীর্ষস্থানে রয়েছে Activa। দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা, মসৃণ ইঞ্জিন এবং ভাল মাইলেজ; এই তিনের সমন্বয়েই বাজারে আধিপত্য ধরে রেখেছে এই স্কুটার। ১১০ সিসি ও ১২৫ সিসি; দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যায়।
স্মার্ট-কি প্রযুক্তি, LED হেডল্যাম্প, TFT ডিসপ্লে, USB Type-C চার্জিং এবং টিউবলেস টায়ার পাবেন। আর সেই কারণেই Activa এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় স্কুটারের পজিশন ধরে রেখেছে।
ভারতের দুই-চাকার বাজারে কম্পিটিশন ক্রমশ বাড়লেও এই পাঁচটি স্কুটারই ক্রেতাদের আস্থা ও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে। বিশেষ করে শহর-মফস্বলে যাতায়াতের ক্ষেত্রে এগুলির জনপ্রিয়তা আজও অটুট।