SIP Mistakes Avoid: SIP নিয়ে এই ৫ ভুল করলেই ডুববে টাকা, ধাক্কা খাওয়ার আগেই জানুন

SIP নিয়ে ভুল করবেন না। নইলে লস হতে পারে। বড় ধাক্কা খেতে পারেন।

Advertisement
SIP নিয়ে এই ৫ ভুল করলেই ডুববে টাকা, ধাক্কা খাওয়ার আগেই জানুনSIP-তে এই সব ভুল করা চলবে না
হাইলাইটস
  • SIP নিয়ে ভুল করবেন না
  • নইলে লস হতে পারে
  • বড় ধাক্কা খেতে পারেন

এখন অনেকেই মিউচুয়াল ফান্ডে SIP করেন। এতে দারুণ রিটার্ন মেলে। আর অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ নিজেদের বুদ্ধিতেই ফান্ড বেছে নেন। যদিও মাথায় রাখতে হবে, SIP করার পর কিছু দিকে খেয়াল রাখা ভীষণই জরুরি। নইলে বিপদ বাড়বে বই কমবে না। এমনকী ডুবে যেতে পারে টাকা। বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। তাই সাবধান হন। চেষ্টা করুন SIP-এর থেকে যতটা সম্ভব দূরত্ব বাড়িয়ে নেওয়ার।

১. বাজার পড়ে গেলেই SIP বন্ধ
অনেকেই সেনসেক্স ও নিফটি পড়ে গেলেই SIP বন্ধ করে দেন। আর সেটাই বিরাট ভুল। এই ভুলের জন্য লোকসান হতে পারে। বরং বিশেষজ্ঞরা মনে করেন, বাজার যখন নীচে থাকে, তখন ইনভেস্টমেন্ট কিছুটা বাড়িয়ে নেওয়া দরকার। তাহলে পরবর্তীকালে মার্কেট ঘুরে দাঁড়ালে দারুণ রিটার্ন মিলবে। লস হবে না। তাই এখন থেকে এই ভুল করা যাবে না। 

২. কম সময়ের জন্য বিনিয়োগ করা চলবে না
অনেকেই কম সময়ের জন্য বিনিয়োগ করেন। আর সেটা করেন বলেই ঠিক ঠাক রিটার্ন মেলে না। বরং অনেক ক্ষেত্রে লসের মুখ দেখতে হয়। তাই এই ভুল আর করা চলবে না। বরং চেষ্টা করুন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে রাখার। তাহলেই বিপদ এড়াতে পারবেন। 

৩. নিয়মিত পোর্টফোলিওর দিকে না তাকানো
অনেকেই একবার ইনভেস্ট করে রেখে ভুলে যান। আর এটাই হল মস্ত বড় ভুল। এই ভুলটা একবারেই করা যাবে না। বরং চেষ্টা করুন নিয়মিত পোর্টফোলিওর দিকে নজর রাখার। কোন ফান্ডটা পারফর্ম করছে, সেটা দেখুন। কোনটা খুব খারাপ অবস্থায় রয়েছে, সেটাও দেখতে হবে। নইলে বিনিয়োগে পুরো লস হতে পারে। 

৪. লক্ষ্য না থাকা
অনেকেরই SIP করেন কোনও লক্ষ্য ছাড়াই। আর সেটাই বড় ভুল। তাই এমনটা করা চলবে না। বরং একটা লক্ষ্য ঠিক করেই SIP করে নিন। সেই টার্গেট যতদিন না হিট করে, ততদিন বিনিয়োগ করতে থাকুন। এতে আপনার কাছে বিনিয়োগের ক্ষেত্রে ক্ল্যারিটি আসবে। মিটে যাবে সমস্যা। 

Advertisement

৫. আয় বৃদ্ধির সঙ্গে SIP না বাড়ানো
একবার SIP করে ভুলে গেলে চলবে না। বরং নিজের আয়বৃদ্ধির সঙ্গে বাড়াতে হবে বিনিয়োগ। প্রতি বছর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বাড়ানো জরুরি। এই কাজটা করলেই দেখবেন দারুণ রিটার্ন মিলবে। ভবিষ্যতের জন্যও নিজেকে তৈরি রাখতে পারবেন। 


বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।


 

 

POST A COMMENT
Advertisement