Geyser Buying Tips: গিজার কেনার সময় এই ৫ দিকে রাখুন খেয়াল, নইলে ঠকবেন নিশ্চিত

গিজার অত্যন্ত কাজের একটি যন্ত্র। এই যন্ত্রটির সাহায্যে দ্রুত গতিতে জল গরম হয়ে যায়। সেই জল দিয়ে দ্রুত স্নান সেরে বেরিয়ে পড়া যায়। তাই অনেকেই গিজার কিনতে চান। তবে মাথায় রাখতে হবে, গিজার কেনার সময় কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। নইলে আদতে ঠকতে হবে। আসুন বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
গিজার কেনার সময় এই ৫ দিকে রাখুন খেয়াল, নইলে ঠকবেন নিশ্চিতগিজার কেনার টিপস
হাইলাইটস
  • গিজার অত্যন্ত কাজের একটি যন্ত্র
  • এই যন্ত্রটির সাহায্যে দ্রুত গতিতে জল গরম হয়ে যায়
  • সেই জল দিয়ে দ্রুত স্নান সেরে বেরিয়ে পড়া যায়

বেশ ভাল শীত পড়েছে। কমেছে তাপমাত্রা। আর এই সময় অনেকেই ঠান্ডা জলে স্নান করতে চাইছেন না। তার বদলে গরম জলে শরীর ভেজাতে চাইছেন।

তবে মাথায় রাখতে হবে, গ্যাস জ্বালিয়ে জল গরম করতে অনেকটা সময় চলে যায়। পাশাপাশি গ্যাসও পুড়ে যায় অনেকটাই। আর সেই কারণে অনেকেই এভাবে জল গরম না করে গিজার ব্যবহার করতে চান।

আসলে গিজার অত্যন্ত কাজের একটি যন্ত্র। এই যন্ত্রটির সাহায্যে দ্রুত গতিতে জল গরম হয়ে যায়। সেই জল দিয়ে দ্রুত স্নান সেরে বেরিয়ে পড়া যায়। তাই অনেকেই গিজার কিনতে চান। তবে মাথায় রাখতে হবে, গিজার কেনার সময় কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। নইলে আদতে ঠকতে হবে। আসুন বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ক্যাপাসিটি দেখা জরুরি

ক্যাপিসিটি দেখতে হবে। গিজারে কতটা জল গরম হবে, এটা প্রথমেই দেখা দরকার। আপনার প্রয়োজন অনুযায়ী এই ক্যাপাসিটি বেছে নিন। তাহলেই পর্যাপ্ত জল একবারে গরম হয়ে যাবে। আপনাকে বারবার জল গরম করতে হবে না।

কী ধরনের গিজার?

গিজার সাধারণত দুই ধরনের হয়। প্রথম ধরনের গিজারে জল গরম হতে সময় লাগে। অপর দিকে রয়েছে ইনস্ট্যান্ট গিজার। এই গিজারে দ্রুত গতিতে জল গরম হয়ে যায়। তৎক্ষণাৎ ব্যবহার করা যায়। তাই নিজের পছন্দ অনুযায়ী গিজার বেছে নিন। 

এনার্জি এফিসিয়েন্ট কি না

গিজার কতটা এনার্জি এফিসিয়েন্ট, সেটা দেখতে হবে। এক্ষেত্রে বিইই স্টার রেটিং দেখেই গিজার কিনুন। ৫ স্টার গিজার কিনলে সবথেকে বেশি লাভ। এই ধরনের গিজারে কম পুড়বে বিদ্যুৎ। যার ফলে বিল আসবে কম।

অটোমেটিক কাট অফ

আপনার গিজারে অটোমেটিক কাট অফ আছে কি না দেখতে হবে। এই অপশন থাকলে জল গরম হলে গিজার আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। যার ফলে বিপদ ঘটার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। তাই আপনার গিজারে এই ফিচার থাকা মাস্ট। এই ফিচার থাকলেই সেটা কিনুন।

Advertisement

ভাল ব্র্যান্ডের গিজার

ভাল ব্র্যান্ডের গিজার কিনতে হবে। সস্তার চক্করে খারাপ সংস্থার গিজার কিনবেন না। তাতে আদতে সমস্যা হবে। কিছুদিনের মধ্যেই বিগড়ে যেতে পারে গিজার। তাই কেনার আগে অবশ্যই রিসার্চ করুন। দেখুন কোন সংস্থার গিজার ভাল। তারপরই কিনে ফেলুন।

POST A COMMENT
Advertisement