Motor Vehicle Rules: গাড়িতে প্রেসার হর্ন-মডিফায়েড সাইলেন্সার লাগালে রাজ্যে কী হয় জানেন?

Motor Vehicle Rules: যাঁদের গাড়িতে, বাইকে এয়ার হর্ন বা মডিফাই করা সাইলেন্সার লাগানো আছে, দিল্লিতে মোটর ভেহিকল আইনে তাঁদের ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ রাজ্যে কী শাস্তি হতে পারে, কত টাকা জরিমানা? জেনে নিন...

Advertisement
গাড়িতে প্রেসার হর্ন-মডিফায়েড সাইলেন্সার লাগালে রাজ্যে কী হয় জানেন?যাঁদের গাড়িতে, বাইকে এয়ার হর্ন বা মডিফাই করা সাইলেন্সার লাগানো আছে, দিল্লিতে মোটর ভেহিকল আইনে তাঁদের ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
হাইলাইটস
  • মোটর ভেহিকল আইনের ৩৯/১৯২ বিধি অনুসারে, ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
  • স্কুল, হাসপাতাল চত্তর বা নিরিবিলি এলাকায় বারবার এই হর্ন বাজালে ২ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

আপনি যদি আপনার গাড়ি, বাইক মডিফাই করেন এবং এয়ার হর্ন, সাইলেন্সার ব্যবহার করেন তাদের জন্য এই খবরটা গুরুত্বপূর্ণ এবং আপনাকে সতর্ক থাকতে হবে। দিল্লির ট্রাফিক পুলিশ যাঁদের গাড়িতে, বাইকে এমন এয়ার হর্ন বা মডিফাই করা সাইলেন্সার লাগানো আছে, তাঁদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। 

দিল্লি ট্র্যাফিক পুলিশ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই এই বিষয়ে একটি পোস্ট করে মানুষকে সতর্ক করেছে। ওই টুইটে লেখা আছে, ‘যারা যানবাহনে প্রেসার হর্ন, মডিফায়েড সাইলেন্সার লাগাবেন তাদের মোটা অঙ্কের জরিমানা করা হবে।’

Air Horn

ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রেসার হর্ন এবং মডিফায়েড সাইলেন্সার ব্যবহার করার জন্য মোটর ভেহিকল (Motor Vehicle Act 39/192) আইনের ৩৯/১৯২ বিধি অনুসারে, ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। স্কুল, হাসপাতাল চত্তর বা নিরিবিলি এলাকায় বারবার এই হর্ন বাজালে ২ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

এ তো গেল দিল্লির কথা। এ রাজ্যে গাড়িতে, বাইকে প্রেসার হর্ন এবং মডিফায়েড সাইলেন্সার ব্যবহার করার জন্য কী শাস্তির বিধান রয়েছে? কলকাতায় বা এ রাজ্যে শব্দদূষণ রোধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। তার মধ্যে এয়ার হর্নের ব্যবহার রোধে কড়া পদক্ষেপ নেওয়া হয় ট্র্যাফিক পুলিশের তরফে। এ রাজ্যে এয়ার হর্নের ব্যবহার নিষিদ্ধ। তাই ধরা পড়লে জরিমানা বা অন্যান্য শাস্তির পাশাপাশি গাড়ি থেকে এয়ার হর্ন খুলে নেয় পুলিশ। প্রেসার হর্ন এবং মডিফায়েড সাইলেন্সার ব্যবহারে বাড়াবাড়ি দেখলে চালকের লাইসেন্স বাজেয়াপ্ত পর্যন্ত করা হতে পারে।

POST A COMMENT
Advertisement