Train Cancelled: গঙ্গা ভাঙনের কারণে হাওড়ার একাধিক ট্রেনে প্রভাব, বাতিল ৪টি ট্রেন, ঘুরপথে চলছে বহু এক্সপ্রেসও

গঙ্গা নদীর ভাঙনের কারণে প্রভাব পড়ল হাওড়ার একাধিক এক্সপ্রেস চলাচলেও। যার জেরে ৩০ তারিখেও বাতিল রয়েছে বেশ কয়েকটি ট্রেন। পাশাপাশি ঘুরপথে চলছে একাধিক এক্সপ্রেস।

Advertisement
গঙ্গা ভাঙনের কারণে হাওড়ার একাধিক ট্রেনে প্রভাব, বাতিল ৪টি ট্রেন, ঘুরপথে চলছে বহু এক্সপ্রেসও গঙ্গা ভাঙনের কারণে হাওড়ার একাধিক ট্রেনে প্রভাব
হাইলাইটস
  • গঙ্গা নদীর ভাঙনের কারণে প্রভাব পড়ল হাওড়ার একাধিক এক্সপ্রেস চলাচলেও।
  • মূলত ভাঙনের জেরে মালদা ডিভিশনের সাহিবগঞ্জ ও বারহারওয়া রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।
  • ৩০ তারিখেও বাতিল রয়েছে বেশ কয়েকটি ট্রেন।

গঙ্গা নদীর ভাঙনের কারণে প্রভাব পড়ল হাওড়ার একাধিক এক্সপ্রেস চলাচলেও। মূলত ভাঙনের জেরে মালদা ডিভিশনের সাহিবগঞ্জ ও বারহারওয়া রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বন্ধ রাখা হয় ওই সেকশনের ডাউন লাইনের ট্রেন চলাচল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও, ৩০ তারিখেও বাতিল রয়েছে বেশ কয়েকটি ট্রেন। 

কোন কোন ট্রেন আজ বাতিল রয়েছে?

63074  সাহিবগঞ্জ–রামপুরহাট প্যাসেঞ্জার - ট্রেনটি ভোর ৪টে ৪৫ মিনিটে সাহিবগঞ্জ থেকে প্রতিদিন ছাড়ে। কিন্তু বুধবার এই ট্রেনটি বাতিল করা হয়েছে।

13428 সাহিবগঞ্জ–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস - এই ট্রেনটিও ভোরবেলা ৫টা বেজে ২০ মিনিটে সাবিহগঞ্জ থেকে ছাড়ে। বুধবার এই ট্রেনটিও বাতিল করা হয়েছে।

এছাড়াও, গঙ্গা ভাঙনের জেরে মঙ্গলবার বাতিল করা হয় 63073 রামপুরহাট–সাহিবগঞ্জ প্যাসেঞ্জার ও 63406 সাহিবগঞ্জ–রামপুরহাট প্যাসেঞ্জার। 

53408 জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার ও 13410 কিউল–মালদা টাউন এক্সপ্রেসকেও সাহিবগঞ্জ পর্যন্ত এনে শর্ট টার্মিনেট করা হয়। 

ঘুরপথে চালানো হচ্ছে

পাশাপাশি গঙ্গা ভাঙনের জেরে ঘুরপথে চালানো হচ্ছে 13024 গয়া–হাওড়া এক্সপ্রেস, 13404 ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 13072 জামালপুর–হাওড়া এক্সপ্রেস, 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, 15744 ভাটিন্ডা–বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস ও নতেসর–হাওড়া স্পেশাল। এছাড়াও, ১৩১০৬ বলিয়া–শিয়ালদা এক্সপ্রেস (২৯ সেপ্টেম্বরের যাত্রা) এবং ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৮ সেপ্টেম্বরের যাত্রা) নির্ধারিত রুটের পরিবর্তে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে চালানো হয়েছে। 

পাশাপাশি, বুধবার সকালে ছাড়া ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার এবং ১৩৪০৯ মালদা টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে। গঙ্গার বাঁধ কাটার কাজের জেরেই এই ট্রেন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement