রবিবার হাওড়া লাইনে বাতিল বেশ কয়েকটি ট্রেন, কোন কোন লোকাল CANCEL?
ব্যান্ডেল স্টেশনে ট্রাফিক ব্লকের জেরেই রবিবার হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে ব্যান্ডেল-কাটোয়া লোকাল, হাওড়া-কাটোয়া লোকাল, হাওড়া-মেমারি লোকাল, হাওড়া-পান্ডুয়া লোকাল, ব্য়ান্ডেল-নৈহাটি লোকালের মতো ট্রেন।
রবিবার হাওড়া লাইনে বাতিল বেশ কয়েকটি ট্রেন- হাওড়া,
- 27 Jun 2026,
- (Updated 27 Jun 2026, 10:57 AM IST)
হাইলাইটস
- হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর।
- রবিবার এই ডিভিশনের একাধিক লাইনে বাতিল থাকছে বেশ কয়েকটি লোকাল ট্রেন।
- কোন কোন ট্রেন বাতিল? সময় দেখে নিন
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর। ২৮ জুন, রবিবার এই ডিভিশনের একাধিক লাইনে বাতিল থাকছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। তালিকায় রয়েছে ব্যান্ডেল-কাটোয়া লোকাল, হাওড়া- কাটোয়া লোকাল, হাওড়া- মেমারি লোকাল, হাওড়া-পান্ডুয়া লোকাল, ব্য়ান্ডেল-নৈহাটির মতো লাইনের ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল? সময় দেখে নিন
কাটোয়া-ব্যান্ডেল লোকাল
- সকাল ১১.১০-এর কাটোয়া-ব্য়ান্ডেল লোকাল বাতিল থাকছে।
- দুপুর ১.০০ -এর কাটোয়া-ব্য়ান্ডেল লোকাল বাতিল থাকছে।
- বিকেল ৫.৩৫- এর কাটোয়া-ব্য়ান্ডেল লোকাল বাতিল থাকছে।
ব্যান্ডেল-কাটোয়া লোকাল
- দুপুর ১২.১৫-এর ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকছে।
- দুপুর ২.৩৫-এর ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকছে।
- বিকেল ৪.৩৫- এর ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকছে।
হাওড়া-কাটোয়া লোকাল
- দুপুর ১২.১০- এর হাওড়া-কাটোয়া লোকাল বাতিল থাকছে।
কাটোয়া-হাওড়া লোকাল
- সকাল ১০.৫০-এর কাটোয়া-হাওড়া লোকাল বাতিল থাকছে।
ব্যান্ডেল-নৈহাটি লোকাল
- দুপুর ৩.২০-এর ব্যান্ডেল-নৈহাটি লোকাল বাতিল থাকছে।
হাওড়া-মেমারি-হাওড়া লোকাল
- দুপুর ১২.৪৫-এর হাওড়া-মেমারি লোকাল বাতিল থাকছে।
- দুপুর ২.৫৫ -এর মেমারি-হাওড়া লোকাল বাতিল থাকছে।
হাওড়া-পান্ডুয়া-হাওড়া লোকাল
- সকাল ১১.৪২-এর হাওড়া পান্ডুয়া লোকাল বাতিল থাকছে।
- দুপুর ১.৩০-এর পান্ডুয়া-হাওড়া লোকাল বাতিল থাকছে।
কেন এতগুলি ট্রেন বাতিল করা হল?
রেলসূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনে ট্রাফিক ব্লকের জেরেই রবিবার হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়াও দুটি ট্রেনের সময় সূচিতেও বদল করা হয়েছে। হাওড়া-আজিমগঞ্জ শাখার ট্রেনটি বিকেল ৪টে ৫-এর পরিবর্তে ৪টে ৩৫ মিনিটে ছাড়বে। এছাড়াও, কাটোয়া- হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫-এর পরিবর্তে ৩টে ১৫-তে ছাড়বে।