Train Cancelled: শিয়ালদা লাইনে ৬ ঘণ্টা পাওয়ার ব্লক, কোন কোন ট্রেন বাতিল করা হল? জেনে নিন

ফের শিয়ালদা ডিভিশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক। যার জেরে ভোগান্তিতে পড়তে হতে পারে যাত্রীদের। তবে সৌভাগ্যের বিষয় হল পূর্ব রেলের তরফে রবিবার এই ব্লক করা হচ্ছে। ফলে অফিস যাত্রীদের চাপ থাকছে না। তবে দিনের বেলায় কাজ হওয়ায় সমস্যায় পড়তে হবে আমজনতাকে।

Advertisement
শিয়ালদা লাইনে ৬ ঘণ্টা পাওয়ার ব্লক, কোন কোন ট্রেন বাতিল করা হল? জেনে নিনকোন কোন ট্রেন বাতিল করা হল? জেনে নিন
হাইলাইটস
  • ফের শিয়ালদা ডিভিশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক।
  • ভোগান্তিতে পড়তে হতে পারে যাত্রীদের।
  • কোন কোন ট্রেন বাতিল? জানুন

ফের শিয়ালদা ডিভিশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক। যার জেরে ভোগান্তিতে পড়তে হতে পারে যাত্রীদের। তবে সৌভাগ্যের বিষয় হল পূর্ব রেলের তরফে রবিবার এই ব্লক করা হচ্ছে। ফলে অফিস যাত্রীদের চাপ থাকছে না। তবে দিনের বেলায় কাজ হওয়ায় সমস্যায় পড়তে হবে আমজনতাকে।

কেন ব্লক করা হচ্ছে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য শিয়ালদা ডিভিসনের কৃষ্ণনগর সিটি জং.-লালগোলা শাখায় ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ১১৯বি/ই-২ (কিমি ১৭৩/২৭-২৯)-তে এবং পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ৯৮টি/সি (কিমি ১৪৮/১৩-১৫)-তে আপ ও ডাউন উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। আগামী রবিবার ২৪ মার্চ সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত এই পাওয়ার ব্লক করা হবে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

ট্রেন টাইম
কৃষ্ণনগর সিটি জং-লালগোলা ১০.৪০
লালগোলা- কৃষ্ণনগর সিটি জং ১৭.১৫
শিয়ালদা- লালগোলা ১২.৪০
লালগোলা- শিয়ালদা ০৯.২৫
রানাঘাট- লালগোলা  ০৯.২২
লালগোলা-রানাঘাট  ১৪.০০

কোন কোন ট্রেনের রুট ছোট করা হচ্ছে?

সকাল ১০টা ২৮-এর ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।

সকাল ১১টা ১৮-এর ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ১.৫০ মিনিটে দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

দুপুর ১টা ১৫-এর ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে 

দুপুর ১২টা ২০-এর ৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট ইএমইউ ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ৩টেয় দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

রাত ৮টা ২৫-এর ৩১৮৪০ ডাউন কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের পরিবর্তে রানাঘাট স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

 

POST A COMMENT
Advertisement