এক চার্জে ২১২ কিমি! TVS iQube-এর দাম কত, কোন মডেলে রেঞ্জ বেশি?

গত ৩-৪ বছরে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বেড়েছে। আজকাল রাস্তাঘাটে প্রায়শই নানা ইলেকট্রিক স্কুটার দেখতে পাওয়া যায়। ইভি-র বাজারে আপাতত TVS iQube-এর কাটতি বেশ ভাল।

Advertisement
এক চার্জে ২১২ কিমি! TVS iQube-এর দাম কত, কোন মডেলে রেঞ্জ বেশি?ইভি-র বাজারে আপাতত TVS iQube-এর কাটতি বেশ ভাল।
হাইলাইটস
  • গত ৩-৪ বছরে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বেড়েছে।
  • ইভি-র বাজারে আপাতত TVS iQube-এর কাটতি বেশ ভাল।

TVS iQube Price: গত ৩-৪ বছরে ইলেকট্রিক স্কুটারের বিক্রি বেড়েছে। আজকাল রাস্তাঘাটে প্রায়শই নানা ইলেকট্রিক স্কুটার দেখতে পাওয়া যায়। ইভি-র বাজারে আপাতত TVS iQube-এর কাটতি বেশ ভাল। দেখতে সাধারণ স্কুটারের মতো। কিন্তু ভিতরে আধুনিক প্রযুক্তি, একাধিক ব্যাটারি অপশন এবং স্মার্ট ফিচার্সে ঠাসা। শহর-মফস্বলের রোজকার যাতায়াতের জন্য এই স্কুটার কেনা কি ঠিক হবে? দাম কত? এক বার চার্জ দিলে কত দূর যাবে? bangla.aajtak.in-এর এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত জানতে পারবেন।

TVS iQube-এর দাম কত?
সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, iQube-এর মোট ছ’টি ভ্যারিয়েন্ট রয়েছে। ২.৩ kWh ব্যাটারির বেস মডেলের এক্স-শোরুম দাম ৯৫,১২৪ টাকা থেকে শুরু।

৩.১ kWh মডেলের দাম ১ লক্ষ ৬,৪৬২ টাকা।

৩.৫ kWh মডেলের দাম ১ লক্ষ ১২,২০০ টাকা।

MillionR Edition-এর দাম ১ লক্ষ ১৫,৭৫১ টাকা।

iQube S ৪.৭ kWh-এর দাম ১ লক্ষ ৩০,৩৪০ টাকা।

টপ ভ্যারিয়ান্ট ST ৫.৩ kWh মডেলের দাম ১ লক্ষ ৪৮,৮৭৭ টাকা।

বিভিন্ন ছাড় ও ভর্তুকি ধরেই এই দাম। তবে সবক'টিই এক্স-শোরুম দাম। বিমা, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ আলাদা। 

এক চার্জে কত দূর যাবে?
ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী রেঞ্জও আলাদা।

২.৩ kWh মডেলে সংস্থার দাবি, ১১৪ কিমি।

৩.১ kWh-তে ১২৩ কিমি এবং ৩.৫ kWh-তে ১৪৫ কিমি। iQube S ৪.৭ kWh-তে ১৭৫ কিমি।

সবচেয়ে বেশি, ৫.৩ kWh ST মডেলে ২১২ কিমি পর্যন্ত চলবে বলে ক্লেইম সংস্থার। 

কী কী ফিচার রয়েছে?
৪.৪ kW পিক পাওয়ারের মোটর। টপ স্পিড ৮২ কিমি পার আওয়ার। তবে বেস মডেলের টপ স্পিড ৬৮ কিমি। বড় মডেলগুলিতে TFT ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন এবং পার্ক অ্যাসিস্টের মতো ফিচার রয়েছে। সিটের নিচে ৩২ লিটার জায়গাও রয়েছে।  

কোন মডেল কিনবেন?
কম দূরত্ব যাতায়াত করলে বেস মডেল নিতে পারেন। বেশি রেঞ্জ চাইলে ৪.৭ বা ৫.৩ kWh ভার্সান নিতে পারেন। কেনার আগে নিজের এলাকার অন-রোড দাম, চার্জিংয়ের ব্যবস্থা ইত্যাদি চেক করে নেবেন। আর বলাই বাহুল্য, আপনার ক্ষমতা অনুযায়ী সবচেয়ে বড় ব্য়াটারি নেওয়ারই চেষ্টা করুন। এতে প্রাথমিক খরচ বেশি মনে হলেও, লং টার্মে বেটার।  

Advertisement

POST A COMMENT
Advertisement