TVS Ntorq এবার ৫টি ইউনিক কালারে, কোন রঙ নেবেন? রইল ছবি

সম্প্রতি এনটর্কের লুক্সে কিছু আপডেট এনেছে টিভিএস। এরপর আসন্ন উৎসবের মরসুমের জন্য় নতুন রঙ আসছে। বেশ কুল। আসুন দেখে নেওয়া যাক। 

Advertisement
TVS Ntorq এবার ৫টি ইউনিক কালারে, কোন রঙ নেবেন? রইল ছবিআসন্ন উৎসবের মরসুমের জন্য় নতুন রঙ আসছে।
হাইলাইটস
  • কম দামের স্কুটারেও যে স্টাইলিশ লুক আর পিকআপ দেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছে টিভিএস।
  • এনটর্কের লুক্সে কিছু আপডেট এনেছে টিভিএস।
  • আসন্ন উৎসবের মরসুমের জন্য় নতুন রঙ আসছে।

তেমন পিকআপ নেই। দেখতেও বোরিং। তবে কাছেপিঠের জার্নির জন্য যথেষ্ট। 'স্কুটি' বলতে এক সময় মানুষের মধ্যে এই ধারণাই ছিল। তবে তা কিছুটা হলেও ভেঙেছে। তার অন্যতম কারণ TVS Ntorq। কম দামের স্কুটারেও যে স্টাইলিশ লুক আর পিকআপ দেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছে টিভিএস। বেশ রিলায়াবেলও। উত্তরবঙ্গে গেলেও দেখবেন, সেখানে পাহাড়ি ঢালু রাস্তাতেও দিব্যি এনফিল্ডের সঙ্গে পাল্লা দিচ্ছে এনটর্ক। সম্প্রতি এনটর্কের লুক্সে কিছু আপডেট এনেছে টিভিএস। এরপর আসন্ন উৎসবের মরসুমের জন্য় নতুন রঙ আসছে। বেশ কুল। আসুন দেখে নেওয়া যাক। 

ডিস্ক ভেরিয়েন্টে ২টি নতুন রঙ
আপাতত ডিস্ক ভেরিয়েন্টে ২টি নতুন কালার অপশন আসছে বলে জানা গিয়েছে। একটি হল মিডনাইট ব্ল্যাক। আরেকটি স্পিতি হোয়াইট। যাঁরা একটু সাটল, সিম্পল অথচ স্টাইলিশ লুক চান, তাঁদের জন্য দারুণ। বিশেষ করে ব্ল্যাকটা স্কুটি হিসেবে বেশ অ্যাগ্রেসিভ দেখতে।

ডিস্ক ভেরিয়েন্ট
ডিস্ক ভেরিয়েন্ট।

 রেস এডিশনে ৩টি নতুন রঙ
রেস এডিশনের দাম একটু বেশি হয়। এগুলি আসলে স্কুটার রেসিংয়ের থেকে ইনস্পায়ার্ড। ৩টি নতুন রঙে পাবেন। ড্রিফ্ট ব্লু, ইনফার্নো রেড এবং রাশ গ্রিন। যাঁরা একটু হাটকে, একটু ফ্ল্যাশি লুক চান, তাঁরা এগুলি নিতে পারেন।

রেস এডিশন।
রেস এডিশন।

যান্ত্রিক কোনও বদল নেই
মেকানিকাল দিক থেকে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই 124.8 সিসি ইঞ্জিন পাবেন। স্মার্টএক্সকানেক্ট পাবেন। আপডেট মূলত স্টাইলিংয়ে। সিভিটি (CVT) গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৯.৩-৯.৫ পিএস শক্তি এবং ১০.৫-১০.৬ এনএম টর্ক পাওয়া যায়। এছাড়া স্কুটারটিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে আগের মতোই থাকছে ‘স্মার্টএক্সকানেক্ট’ (SmartXonnect) ব্লুটুথ কানেক্টিভিটি এবং একটি ফুললি ডিজিটাল রিভার্স এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। মূলত বাহ্যিক ও কসমেটিক পরিবর্তনের ওপর জোর দিয়ে টিভিএস (TVS) তাদের এই স্কুটারের পরীক্ষিত পারফরম্যান্স এবং প্রযুক্তিগত আকর্ষণ বজায় রেখেছে, যা এনটর্ক-কে এই সেগমেন্টে গ্রাহকদের অন্যতম জনপ্রিয় পছন্দ করে তুলেছে। 

উৎসবের মরসুমের চাহিদা মাথায় রেখে কৌশলগত পদক্ষেপ
ভারতে আসন্ন উৎসবের মরসুমের ঠিক আগেই স্কুটারটির এই নতুন সংস্করণ বাজারে নিয়ে আসা হয়েছে, কারণ এই সময়ে সাধারণত দু-চাকার গাড়ির বিক্রি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। গাড়ির দামে কোনো পরিবর্তন না করে; ডিস্ক ভ্যারিয়েন্টের জন্য ৮২,৫০০ টাকা এবং রেস এডিশনের (Race Edition) জন্য ৮৭,৯৫০ টাকা বজায় রেখে; শুধুমাত্র নতুন কালার এবং আকর্ষণীয় গ্রাফিক্স যুক্ত করেছে টিভিএস। এর মাধ্যমে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ১২৫ সিসি স্কুটার বাজারে এনটর্ক-কে বেশ সুবিধাজনক অবস্থানে রাখা হয়েছে। কোম্পানির এই পদক্ষেপটি তাদের অন্যান্য বড়সড় প্রচারমূলক কর্মসূচির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে অন্যতম হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সাথে তাদের চলমান পার্টনারশিপ।

Advertisement

POST A COMMENT
Advertisement