Auto News: আজও বাজার কাঁপাচ্ছে TVS XL100, দাম কত? রইল সব Details

TVS XL100: গ্রামের রাস্তা থেকে শহরতলির অলিগলি। ডেলিভারি থেকে টুকটাক যাতায়াত। এখনও শহর-মফস্বলের TVS XL100 বেশ জনপ্রিয়। বিশেষত ছোট ব্যবসায়ী, সবজি বিক্রেতা, ডেলিভারি পার্সন, দুধওয়ালার মতো সাধারণ পরিশ্রমী মানুষের কাছে এই দু’চাকার গাড়ির একটা আলাদা কদর আছে।

Advertisement
আজও বাজার কাঁপাচ্ছে TVS XL100, দাম কত? রইল সব Detailsছোট ব্যবসায়ী, সবজি বিক্রেতা, ডেলিভারি পার্সন, দুধওয়ালার মতো সাধারণ পরিশ্রমী মানুষের কাছে এই দু’চাকার গাড়ির একটা আলাদা কদর আছে।
হাইলাইটস
  • এখনও শহর-মফস্বলে TVS XL100 বেশ জনপ্রিয়।
  • পেট্রোলের দাম বাড়তে থাকায় আবারও এই গাড়ির চাহিদা বেড়েছে বলে দাবি ডিলারদের একাংশের।
  • TVS XL100-এ  ৯৯.৭ সিসি-র ইঞ্জিন পাবেন।

TVS XL100: গ্রামের রাস্তা থেকে শহরতলির অলিগলি। ডেলিভারি থেকে টুকটাক যাতায়াত। এখনও শহর-মফস্বলে TVS XL100 বেশ জনপ্রিয়। বিশেষত ছোট ব্যবসায়ী, সবজি বিক্রেতা, ডেলিভারি পার্সন, দুধওয়ালার মতো সাধারণ পরিশ্রমী মানুষের কাছে এই দু’চাকার গাড়ির একটা আলাদা কদর আছে। কম তেলে বেশি মাইলেজ। মেনটেনেন্স বলতে তেমন কিছুই নেই। চালানও খুব সহজ। সেই কারণেই এত জনপ্রিয় TVS-এর এই মডেল।

TVS XL100 কিন্তু বেশ পুরনো মডেল। তবে বর্তমানে পেট্রোলের দাম বাড়তে থাকায় আবারও এই গাড়ির চাহিদা বেড়েছে বলে দাবি ডিলারদের একাংশের। বিশেষ করে যাঁরা প্রতিদিন ২০-৩০ কিলোমিটার যাতায়াত করেন বা ছোটখাটো মালপত্র বহন করেন, তাঁদের কাছে এটি বেশ ভাল অপশন।

TVS XL100-এ  ৯৯.৭ সিসি-র ইঞ্জিন পাবেন। যথেষ্ট ভাল মাইলেজ দেয়। সাধারণ ব্যবহারে লিটার প্রতি প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ আরামসে পেয়ে যাবেন। ফলে মাসের শেষে পেট্রোল খরচ অনেকটাই কমে।  

গাড়িটির সবচেয়ে বড় সুবিধা হল, এটি চালাতে খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয় না। গিয়ার নেই। হালকা। সিট বেশ নিচু। ফলে বয়স্ক মানুষরাও সহজে চালাতে পারেন। পাশাপাশি সিটও যথেষ্ট আরামদায়ক। পিছনে মালপত্র রাখার জন্যও জায়গা রয়েছে। বাজারের ব্যাগ, সবজির ঝুড়ি কিংবা ছোট যন্ত্রপাতি; সবই সহজেই ক্যারি করা যায়।

ডিজাইনের দিক থেকে TVS XL100 খুব আধুনিক বা স্পোর্টি নয়। তবে এই মোপেড কেউ স্টাইলের জন্য কেনে বলে মনে হয় না। আসলে এর ইউটিলিটি-র দিকটাই বেশি গুরুত্ব পায়। তবে একাধিক রঙের অপশনও পাবেন। কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট; দু’ধরনের ভ্যারিয়েন্টই পাবেন।

ড্রাম ব্রেক পাবেন। সাসপেনশনও বেশ টেকসই দেওয়া হয়েছে। গ্রামের ভাঙাচোরা রাস্তা বা কাঁচা পথেও সহজে চলতে পারে। সেই কারণেই পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলিতে এখনও TVS XL100-এর জনপ্রিয়তা যথেষ্ট বেশি।

দামের দিক থেকেও এটি অনেকের নাগালের মধ্যে। TVS XL100 Heavy Duty মডেলের অনরোড দাম প্রায় 61, 511 টাকা। বড় বাইকের তুলনায় কম EMI এবং কম মেনেটেনেন্স খরচ। বিশেষজ্ঞদের মতে, যাঁদের মূল লক্ষ্য কম খরচে যাতায়াত; তাঁদের জন্য TVS XL100 বেশ ভাল অপশন বলা যেতে পারে।  

Advertisement

POST A COMMENT
Advertisement