Motorbike Sales June 2026: নিত্যযাত্রীদের প্রথম পছন্দ কোন বাইক? জুনেও মধ্যবিত্তের ভরসায় এক নম্বরে এই কোম্পানি

Motorbike Sales June 2026: জুন ২০২৬ এ বিক্রির নিরিখে কোন কোন মোটরসাইকেল এগিয়ে? আসলে সেলসের লিস্ট দেখলেই বাজারে কোন বাইকের কাটতি বেশি, তা বোঝা সম্ভব। এই প্রতিবেদনে জুন ২০২৬-এর বেস্ট-সেলিং মোটরসাইকেলের তালিকা দেওয়া হল।

Advertisement
নিত্যযাত্রীদের প্রথম পছন্দ কোন বাইক? জুনেও মধ্যবিত্তের ভরসায় এক নম্বরে এই কোম্পানিAuto Sales June 2026: টু-হুইলার বাজারে টক্কর! Heroহোন্ডা, রেকর্ড গড়ল টিভিএস
হাইলাইটস
  • বিক্রির নিরিখে কোন কোন মোটরসাইকেল এগিয়ে?
  • সেলসের লিস্ট দেখলেই বাজারে কোন বাইকের কাটতি বেশি, তা বোঝা সম্ভব।
  • এই এক মাসে প্রথমবারের জন্য ৪ লক্ষ বাইক বিক্রির গণ্ডি পার করেছে টিভিএস।

Motorbike Sales June 2026: জুন ২০২৬ এ বিক্রির নিরিখে কোন কোন মোটরসাইকেল এগিয়ে? আসলে সেলসের লিস্ট দেখলেই বাজারে কোন বাইকের কাটতি বেশি, তা বোঝা সম্ভব। এই প্রতিবেদনে জুন ২০২৬-এর বেস্ট-সেলিং মোটরসাইকেলের তালিকা দেওয়া হল। জুনে ভারতে ৫ লক্ষেরও বেশি মোটরসাইকেল বিক্রি করেছে হিরো মোটোকর্প(Hero MotoCorp)। দ্বিতীয় স্থানে হোন্ডা। ৩ নম্বরে টিভিএস। এই এক মাসে প্রথমবারের জন্য ৪ লক্ষ বাইক বিক্রির গণ্ডি পার করেছে টিভিএস মোটর (TVS Motor)।

জুনে দেশের প্রথম সারির ছয়টি টু-হুইলার ব্র্যান্ডের পারফরম্যান্সের খতিয়ান নিচে বিস্তারিত আলোচনা করা হল।

হিরো বনাম হোন্ডা: হাড্ডাহাড্ডি লড়াই
হিরো মোটোকর্প (৫,০২,৮৯০ ইউনিট):
জুনে দেশের বাজারে ৫ লক্ষের বেশি টু-হুইলার বিক্রি করেছে হিরো এর মধ্যে হিরোর ইলেকট্রিক স্কুটার ‘ভিডা’ (Vida)-র সেলসও রয়েছে। জুনেই হিরো তাদের জনপ্রিয় প্যাশন প্লাস এবং সুপার স্প্লেন্ডর এক্সটেক ২.০ মডেল দু'টির আপডেট করেছিল।

হোন্ডা টু-হুইলার (৪,৬৮,৯৫৬ ইউনিট): রানার্স-আপ স্পটে থাকলেও হোন্ডা বার্ষিক ভিত্তিতে (YoY) ২০.৬১ শতাংশ বিক্রি বাড়িয়েছে। উল্লেখ্য, শীঘ্রই বড় একটি ‘ম্যাক্সি-স্কুটার’ আনতে পারে হোন্ডা। ইতিমধ্যেই সেই নতুন 'ADV160' স্কুটারের ডিজাইন পেটেন্ট করিয়েছে সংস্থা।

টিভিএস মোটর (৪,১১,০১৪ ইউনিট): এই প্রথমবার ভারতে এক মাসে ৪ লক্ষেরও বেশি টু-হুইলার বিক্রির নজির গড়ল টিভিএস। গত বছরের জুনের তুলনায় তাদের বিক্রি প্রায় ৪৬.২৬ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, এই বিক্রি আরও বাড়ানোর প্ল্যান করছে টিভিএস। দেশজুড়ে নতুন ‘প্যাডক’ (Paddock) ডিলার নেটওয়ার্ক আনার প্ল্যান করছে সংস্থা। অনেকটা মারুতির Nexa-র মতো। 

বাজাজ অটো (১,৬৬,৯৫৬ ইউনিট): গত মে মাসের তুলনায় জুনে বাজাজের বিক্রি প্রায় ২০.৩২ শতাংশ কমেছে। এর মধ্যে তাদের চেতক ইলেকট্রিক স্কুটার এবং ট্রায়াম্ফ ও কেটিএম-এর ৪০০ সিসির নিচের সমস্ত বাইক রয়েছে।  

রয়্যাল এনফিল্ড (১,০২,৯৩০ ইউনিট): ফের একবার এক মাসে ১ লক্ষের গণ্ডি পার করল রয়্যাল এনফিল্ড। গত বছরের তুলনায় তাদের বিক্রি ৩৩.৭৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক বাইক ‘ফ্লাইং ফ্লি সি৬’ (Flying Flea C6)-এর ডেলিভারি শুরু করেছে।

Advertisement

সুজুকি (বিক্রি: ৯১,২৬৪ ইউনিট): মে মাসের তুলনায় জুনে সুজুকির বিক্রি ১৭.০৫ শতাংশ কমেছে। ফলে মাসিক বিক্রির গড় ১ লক্ষ ইউনিটের নিচে নেমে গিয়েছে।

রফতানিতে বাজাজই সেরা
ভারতে ডোমেস্টিক মার্কেটে বিক্রি কমলেও দেশের মাটিতে তৈরি টু-হুইলার বিদেশে রফতানির (Exports) ক্ষেত্রে বাজাজ অটো আগের মতোই টপ পজিশন ধরে রেখেছে। গত জুন মাসে বাজাজ রেকর্ড ২,২২,৪৩৯টি বাইক বিদেশে পাঠিয়েছে। রফতানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিভিএস (১,৫৪,৪০৩ ইউনিট)। 

POST A COMMENT
Advertisement