Uber Shuttle বন্ধ হচ্ছে কলকাতায়, শেষ তারিখ কবে?

কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করার পথে অ্যাপ ক্যাব কোম্পানি উবার। গত সাড়ে তিন বছর ধরে কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Uber শাটল পরিষেবা। কিন্তু আচমকাই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছে কোম্পানি।

Advertisement
Uber Shuttle বন্ধ হচ্ছে কলকাতায়, শেষ তারিখ কবে?কলকাতায় শাটল পরিষেবা বন্ধ করে দিচ্ছে Uber
হাইলাইটস
  • কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করার পথে অ্যাপ ক্যাব কোম্পানি উবার।
  • কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Uber শাটল পরিষেবা।
  • ৩ এপ্রিল থেকেই এই পরিষেবা বন্ধ করা হচ্ছে বলে গ্রাহকদের জানিয়ে দিয়েছে উবার।

কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করার পথে অ্যাপ ক্যাব কোম্পানি উবার। গত সাড়ে তিন বছর ধরে কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Uber শাটল পরিষেবা। কিন্তু আচমকাই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছে কোম্পানি। আগামী ৩ এপ্রিল থেকেই এই পরিষেবা বন্ধ করা হচ্ছে বলে গ্রাহকদের জানিয়ে দিয়েছে উবার।

যাত্রীদের জন্য বিরাট ধাক্কা

গত কয়েক বছরে কলকাতায় অত্যন্ত দ্রুততার সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছিল উবার শাটল। কলকাতার মধ্যে তো বটেই, শহরতলি থেকেও বিপুল সংখ্যক অফিস যাত্রীর যাতায়াতের বড় ভরসা হয়ে উঠেছিল এই পরিষেবা। গরমে বাদুড়ঝোলা হয়ে বাসে যাওয়া থেকে মুক্তি পেয়েছিলেন চাকুরিজীবীরা। কিন্তু এবার সেই স্বস্তি বন্ধ হওয়ার পথে।

অফিস যাত্রীদের বিকল্প কী হাতে রইল?

উবার শাটল বন্ধ হতেই বিকল্প অপশন খুঁজতে শুরু করেছেন অফিস যাত্রীরা। জানা যাচ্ছে সিটিফ্লো নামে একটি কোম্পানি শীঘ্রই কলকাতায় শাটল পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিষেবা চালু হলে স্বস্তি পাবেন বড় অংশের চাকুরিজীবীরা। এছাড়াও, বাইক-ট্যাক্সি বা শাটলের মতো গাড়িও নিয়ে অফিস যাওয়া যেতে পারে। অন্যথায় শেষ অপশন হতে পারে কলকাতা মেট্রোও।

কলকাতায় শাটল পরিষেবা বন্ধ করে দিচ্ছে Uber

শাটল মালিকদের বিরাট ক্ষতি

‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়  bangla.aajtak.in-কে বলেন, "২০২৩ সালে উবার যখন এই পরিষেবা শুরু করেছিল, তখন গাড়ির চালকদের বিপুল পরিমাণে টাকা বোনাস হিসেবে দেওয়া হচ্ছিল। সেই লোভে পড়ে অনেকেই বড় বড় গাড়ি রাস্তায় নামিয়েছিল। কলকাতায় শাটল পরিষেবায় প্রায় ৮০০-১০০০টি গাড়ি এখন চলছে। উবারের এই সিদ্ধান্তে গাড়ির চালকদের পাশাপাশি, গাড়ি মালিকরাও উল্লেখযোগ্য ভাবে ক্ষতিগ্রস্ত হল।"

কেন উবার এই পরিষেবা বন্ধ করছে?

ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভবত ফান্ডিংয়ের সমস্যার কারণে উবার এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে।  অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই পরিষেবায় লাভের পরিমাণ আশানুরূপ হচ্ছিল না কোম্পানির। সেই কারণেই কলকাতা দেশের অন্য শহরেও শাটল পরিষেবা বন্ধ করছে উবার।

Advertisement

POST A COMMENT
Advertisement