Udyogini Yojana Loan: গ্যারেন্টার ছাড়াই ৩ লাখ টাকা লোন দেবে সরকার, উদ্যোগিনী যোজনায় অ্যাপ্লাই কীভাবে?

উদ্যোগিনী যোজনায় ৩ লক্ষ টাকা ঋণ দেবে ভারত সরকার। বিশেষ ছাড় মিলবে ঋণে। কারা পাবেন? কীভাবে অ্যাপ্লাই? সব তথ্য রইল।

Advertisement
গ্যারেন্টার ছাড়াই ৩ লাখ টাকা লোন দেবে সরকার, উদ্যোগিনী যোজনায় অ্যাপ্লাই কীভাবে?উদ্যোগিনী যোজনা
হাইলাইটস
  • উদ্যোগিনী যোজনায় ৩ লক্ষ টাকা ঋণ দেবে ভারত সরকার
  • বিশেষ ছাড় মিলবে ঋণে
  • কারা পাবেন? কীভাবে অ্যাপ্লাই?

মহিলাদের জন্য় একের পর এক সেরা প্রকল্প সামনে এনেছে নরেন্দ্র মোদী সরকার। আর এমনই একটা স্কিমের নাম হল উদ্যোগিনী যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে বা ব্যবসা বাড়ানোর জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সবথেকে বড় কথা, এই লোন পেতে কোনও গ্যারেন্টার লাগে না। এমনকী সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজনও নেই।

কাদের ঋণ দেবে সরকার? 
এই লোন আবার সব মহিলা পাবেন না। বরং যাঁরা ব্যবসা শুরু করতে চান, তাঁদেরই লোন দেওয়া হবে উদ্যোগিনী যোজনায়। 

এই ঋণ পেতে চাইলে বিশেষ কিছু শর্ত মেনে চলতে হবে। এক্ষেত্রে মহিলাদের বয়স থেকে শুরু করে পারিবারিক আয় ও আগের ঋণ নিয়ে কিছু তথ্য দিতে হবে। তাতে যদি লোনের শর্ত পূরণ হয়, তাহলেই টাকা পাবেন। নইলে মিলবে না টাকা। 

রয়েছে ভর্তুকি
এবার অনেকেই মনে করতে পারেন, লোন তো ব্যাঙ্কেই পাওয়া যায়। সেক্ষেত্রে উদ্যোগিনী যোজনার মাধ্যমে ঋণ নিয়ে ঠিক কী লাভ? তার উত্তরে বলি, এই প্রকল্পে লোনের উপর ভর্তুকি পাওয়া যায়। 

এক্ষেত্রে জেনারেল ক্যাটাগোরির মহিলারা লোনের উপর ৩০ শতাংশ ভর্তুকি পাবেন। এছাড়া এসসি এবং এসটি-এর ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাওয়া যাবে। শুধু তাই নয়, বিধবা, বিশেষভাবে সক্ষম এবং অসহায় মহিলাদের ক্ষেত্রে বিশেষ ইন্টারেস্ট রেটে লোন দেওয়া হয়। 

কী কী শর্তে দেওয়া হবে লোন?

  1. ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলারা উদ্যোগিনী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 
  2. এই প্রকল্পে লোন পেতে চাইলে বছরে পারিবারিক আয় ১.৫০ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। যদিও বিধবা, বিশেষভাবে সক্ষম এবং অসহায় মহিলাদের ক্ষেত্রে আয়ের হিসেবে ছাড় রয়েছে।
  3. এছাড়া আগে লোন নিয়েছেন কি না, সেটা ঠিক করে শোধ করেছেন কি না, সেটাও চেক করা হয়। 

কী কী ডকুমেন্ট লাগবে? 
এক্ষেত্রে এই কয়েকটি ডকুমেন্ট থাকা মাস্ট-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • আয়ের প্রমাণ
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যবসার ডকুমেন্ট

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
উদ্যোগিনী যোজনায় ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে চাইলে ব্যাঙ্কে যেতে হবে। সেখানে গিয়ে ফর্ম ফিলআপ করে জমা দিন। ব্যাঙ্কই আপনার কাগজপত্র দেখবে। মঞ্জুর করবে ঋণ। তারপর টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
 

 

POST A COMMENT
Advertisement