সংস্থার দাবি, একবার চার্জ দিলে সর্বোচ্চ ৩৪৩ কিলোমিটার পর্যন্ত চলবে। Best Electric Bikes India: ইলেকট্রিক বাইক। অথচ দেখলে মনে হবে পাওয়ারফুল পেট্রোল অফরোডার বাইক। শক্তিশালী ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে এল Ultraviolette। নতুন X-47 Venom বাজারে এনেছে সংস্থা। সংস্থার দাবি, একবার চার্জ দিলে সর্বোচ্চ ৩৪৩ কিলোমিটার পর্যন্ত চলবে। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার টপ স্পিড।
Ultraviolette X-47 Venom-এর দাম কত?
এক্স-শোরুম দাম ২.৬৫ লক্ষ টাকা। তবে এই দাম প্রথম ৫,০০০ জন ক্রেতার জন্য। পরে দাম ৩৫ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। মোট চারটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে। বিভিন্ন ভ্যারিয়্যান্টের দাম ২.৬৫ লক্ষ থেকে ৪.১২ লক্ষ টাকার মধ্যে। ব্যাটারি এবং চার্জারের ধরনের উপর দাম নির্ভর করছে। চলতি নভেম্বর থেকেই ডেলিভারি শুরু হওয়ার কথা।
এক চার্জে কত দূর যাবে?
X-47 Venom-এ ৭.৫ কিলোওয়াট আওয়ার এবং ১১ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির অপশন রয়েছে। ছোট ব্যাটারির ভ্যারিয়্যান্টে সংস্থার দাবি, এক চার্জে ২২৭ কিলোমিটার চলবে। বড় ব্যাটারির মডেলে সেই দূরত্ব ৩৪৩ কিলোমিটার। তবে এগুলি পরীক্ষাগারে পাওয়া IDC রেঞ্জ। বাস্তবে গতি, রাস্তার অবস্থা, আবহাওয়া এবং চালানোর ধরনের উপর নির্ভর করে রেঞ্জ কমতে পারে।
স্পিড ও টেকনোলজি
রয়েছে ৩০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ শক্তি প্রায় ৪০ বিএইচপি। সংস্থার দাবি, মাত্র ২.৭ সেকেন্ডে ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং ৫.৯ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে এটি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। রয়েছে সাত ইঞ্চির টাচস্ক্রিন, নেভিগেশন, ক্রুজ কন্ট্রোল এবং ক্যামেরা-বেসড পার্কিং অ্যাসিস্ট।
ভরপুর সেফটি ফিচার্স
রয়েছে রাডার-বেসড সেফটি সিস্টেম। পিছনের ২০০ মিটার পর্যন্ত যানবাহনের গতিবিধি নজরে রাখতে পারে এই প্রযুক্তি। ব্লাইন্ড স্পট সতর্কতা, লেন পরিবর্তনের সহায়তা এবং পিছন থেকে ধাক্কার আশঙ্কা থাকলে সতর্কবার্তাও দেয়। ফলে শুধু গতি নয়, নিরাপত্তাতেও বাড়তি গুরুত্ব দিয়েছে সংস্থা। তবে দাম, রেঞ্জ ও ফিচারের দিক দিয়ে ভাবলে বাইকটি বেশ অ্যাট্রাকটিভ। তবে প্রত্যেকের ক্ষেত্রে চালানোর সময় বাস্তব অভিজ্ঞতা আলাদা। তাই কেনার আগে অবশ্যই টেস্ট রাইডের চেষ্টা করুন।