Modi Cabinet Railway Bonus Approves: রেলে এবারেও ৭৮ দিনের বোনাস, দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে

Cabinet Meeting Decision: কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করেছে। সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) প্রদানের প্রস্তাবে সম্মত হয়েছে। এই বোনাসটি সাধারণত দুর্গাপুজো এবং দশেরার আগে রেল কর্মচারীদের দেওয়া হয়। জেনে নিন এবার কত বোনাস ঘোষণা করা হয়েছে।

Advertisement
 রেলে এবারেও ৭৮ দিনের বোনাস, দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবেজেনে নিন কত টাকা পাচ্ছেন রেলকর্মীরা?

লক্ষ লক্ষ রেল কর্মচারীর জন্য রয়েছে দারুণ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা রেলকর্মীদের জন্য উৎসব বোনাস ঘোষণা করেছে। আজ, বুধবার, ১৪  অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রিসভা ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস অনুমোদন করেছে। সরকার সারা দেশের সমস্ত নন-গেজেটেড রেল কর্মচারীদের জন্য  প্রডাক্টিভিটি লিঙ্কড বোনাস  ঘোষণা করেছে। 

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বিকেল ৪ টায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে রেল কর্মচারীদের জন্য দুর্গাপুজো ও দীপাবলির  উপহার হিসেবে ৭৮ দিনের বোনাস ঘোষণা করা হয়েছে।

দুর্গাপুজো ও দশেরার আগে রেল কর্মচারীরা বোনাস উপহার পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য যোগ্য রেল কর্মচারীদের ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) অনুমোদন করা হয়েছে। এর জন্য সরকারের খরচ হবে ২,০০৯.৬১ কোটি টাকা। এর ফলে প্রায় ১১.৪০ লক্ষ নন-গেজেটেড রেল কর্মচারী উপকৃত হবেন। এই ঘোষণাটি করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সরকারের মতে, যোগ্য রেল কর্মচারীরা ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস পাবেন। তবে, সর্বোচ্চ প্রদেয় অর্থের পরিমাণ ১৭,৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বোনাসটি প্রতি বছর দুর্গাপুজো  এবং দশেরার আগে রেল কর্মচারীদের দেওয়া হয়। এই বোনাসের উদ্দেশ্য হলো কর্মচারীদের আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করা এবং রেলওয়ের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

রেল কর্মচারীরা ৭,০০০ টাকা ন্যূনতম বেতনের ভিত্তিতে ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস পান। ফলস্বরূপ, তাঁরা ১৭,৯৫১ টাকা পান। ২০১৪-১৫ সাল থেকে এই ন্যূনতম বেতনের সীমা অপরিবর্তিত  রয়েছে।  IRTSA  সহ বেশ কয়েকটি রেলশ্রমিক সংগঠন বোনাস গণনার জন্য ন্যূনতম মজুরির সীমা ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৮,০০০ টাকা করার দাবি জানিয়েছে। এর ভিত্তিতে তাদের বোনাসের পরিমাণ দাঁড়ায় ৪৬,১৮৪ টাকা। 

কোন কর্মচারীরা এই সুবিধা পাবেন?
 প্রোডাক্টিভিটি লিঙ্কড  বোনাসটি ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেলপার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ সি কর্মচারীসহ যোগ্য নন-গেজেটেড রেলওয়ে কর্মচারীদের জন্য উপলব্ধ হবে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement