Charge on UPI: এ বার UPI পেমেন্টে চার্জ গুনতে হতে পারে, বডসড় বদলের তোড়জোড় সরকারের

UPI Charge: এবার ইউপিআই পেমেন্টে দিতে হতে পারে চার্জ। সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী প্রস্তাব করেছে কেন্দ্র।

Advertisement
এ বার UPI পেমেন্টে চার্জ গুনতে হতে পারে, বডসড় বদলের তোড়জোড় সরকারের২০০০ টাকার বেশি UPI পেমেন্টে দিতে হতে পারে চার্জ!
হাইলাইটস
  • দেশে হু হু করে বাড়ছে ইউপিআই পেমেন্ট।
  • ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট চার্জ আরোপ করা হতে পারে।
  • যাদের বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকা, তাঁদের কি চার্জ করা হবে?

দেশে হু হু করে বাড়ছে ইউপিআই পেমেন্ট। এত আধুনিক ও দ্রুততার সঙ্গে UPI পেমেন্টের জেরে আজকাল বড়বড় শপিং মল থেকে শুরু করে ছোট দোকানদার সকলেই লেনদেন করছে UPI-তে। কিন্তু এবার এই জয়যাত্রার রাস্তায় বাধা আসতে পারে। জানা যাচ্ছে,  সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী প্রস্তাব করেছে কেন্দ্র। যার ফলে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট চার্জ আরোপ করা হতে পারে। যদিও এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আনা এই পরিবর্তনের ফলে তাৎক্ষণিকভাবে কোনও চার্জ UPI-তে আরোপ করা হবে না। বরং, এটি এমন একটি আইনি কাঠামো তৈরি করা হতে পারে, যার মাধ্যমে সরকার পরবর্তী সময়ে MDR বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারে। ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করতে দীর্ঘদিন ধরেই পেমেন্ট ইন্ডাস্ট্রির তরফে এই দাবি করা হচ্ছে।

রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কীভাবে এই ফি বাস্তবায়ন করা যেতে পারে এবং এর হার বা কোন কোন লেনদেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, তা নিয়ে আধিকারিকরা এখনও নিজেদের মধ্যে আলোচনা করছেন।

যাদের বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকা, তাঁদের কি চার্জ করা হবে?

চার্জ লাগু করার বিষয়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করছেন সরকারি আধিকারিকরা। যে প্রস্তাবগুলো বিবেচনাধীন রয়েছে, তার মধ্যে একটি হল ₹২,০০০-এর বেশি ইউপিআই লেনদেনের উপর ০.৩% থেকে ০.৫% এমডিআর (MDR) আরোপ করা। তবে, এই চার্জটি শুধুমাত্র সেইসব ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে, যাদের বার্ষিক টার্নওভার ₹১.৫ কোটির বেশি।

এর অর্থ হল, সেক্ষেত্রে গ্রাহকদের প্রায় কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসাগুলোও বিনামূল্যে UPI লেনদেন চালিয়ে যেতে পারবে।

MDR ফি কী? বুঝে নিন

ডিজিটাল পেমেন্ট প্রসেস করার জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের যে চার্জ দেয়, তাঁকেই এমডিআর (MDR) বলা হয়।  সাধারণত ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রায় ১.৫% ফি প্রদান করে থাকেন, অন্যদিকে ব্যাংক এবং পেমেন্ট নেটওয়ার্কের ওপর নির্ভর করে ডেবিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে ফি আরও কম হতে পারে। UPI-এর ক্ষেত্রে এই চার্জগুলো দিতে হয় না।

Advertisement

কিন্তু UPI পেমেন্ট ইন্ডাস্ট্রির দাবি, কোনও মার্চেন্ট ফি ছাড়া UPI পরিষেবা চালু রাখা এই ব্যবসায়িক মডেল তৈরি করাকে কঠিন করে তুলেছে। যেহেতু পেমেন্ট শিল্প ইউপিআই লেনদেন প্রক্রিয়াকরণ থেকে কোনও অতিরিক্ত টাকা পায় না, সেই কারণেই পেমেন্ট পরিকাঠামো শক্তিশালী করা এবং পরিষেবা সম্প্রসারণ করার ক্ষেত্রে ক্ষমতাও সীমিত স্তরেই থাকছে। সেই কারণেই UPI পেমেন্ট ইন্ডাস্ট্রি এক্ষেত্রেও চার্জের দাবি করছে।
 

 

POST A COMMENT
Advertisement