LIC Best Scheme: মেয়ের বিয়ে নিয়ে চিন্তা কমবে মা-বাবার, আজ থেকে LIC-তে রোজ ১২১ টাকা করে জমান

এলআইসি শিশু থেকে প্রবীণ সকলের জন্য নানান ধরনের প্ল্যান এনেছে। যেখানে সন্তানের পড়াশোনা থেকে তাঁর বিয়ে পর্যন্ত মা-বাবার টেনশন একটু হলেও কমবে। আর এর মধ্য়ে কন্যা সন্তানের জন্য রয়েছে একটি বিশেষ যোজনা, যা হল LIC Kanyadan Policy।

Advertisement
মেয়ের বিয়ে নিয়ে চিন্তা কমবে মা-বাবার, আজ থেকে LIC-তে রোজ ১২১ টাকা করে জমানএলআইসির কন্যাদান পলিসি
হাইলাইটস
  • দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া।

দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসির পলিসি থেকে টাকা রেখে মোটা অঙ্কের টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এ ছাড়া আপনার জীবন থেমে গেলেও যাতে আপনার পরিবার থেমে না যায় তার ব্যবস্থা করে এলআইসি। এলআইসি শিশু থেকে প্রবীণ সকলের জন্য নানান ধরনের প্ল্যান এনেছে। যেখানে সন্তানের পড়াশোনা থেকে তাঁর বিয়ে পর্যন্ত মা-বাবার টেনশন একটু হলেও কমবে। আর এর মধ্য়ে কন্যা সন্তানের জন্য রয়েছে একটি বিশেষ যোজনা, যা হল LIC Kanyadan Policy, যেখানে রোজ ১২১ টাকা বাঁচিয়ে জমালেই মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তা শেষ।  

মেয়ের বিয়ের জন্য নো টেনশন
ভারতে কন্যা সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে অভিভাবকেরা তার পড়াশোনা এবং বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দেন। আর এলআইসির এই পলিসি সেই চিন্তাকে কম করে। এলআইসি কন্যাদান পলিসিতে নিয়মিত বিনিয়োগ করলে ২৭ লক্ষ টাকার ফান্ড জমাতে পারেন। 

কন্যাদান পলিসির প্রিমিয়াম কত?
এই পলিসি করতে গেলে ব্যক্তিকে দিনে ১২১ টাকা বা মাসে ৩৬০০টাকা করে দিতে হবে। পলিসির মেয়াদ পূর্ণ হলে মেয়ের বিয়ের জন্য পাওয়া যাবে ২৭ লক্ষ টাকা।

পলিসির মেয়াদকাল
এই পলিসির মেয়াদকাল ১৩ থেকে ২৫ বছর। ২৭ লক্ষ টাকা জমাতে গেলে আপনাকে ২২ বছর ধরে প্রতিদিন ১২১ টাকা করে সঞ্চয় করতে হবে। পলিসিটি চালু থাকা অবস্থায় শেষ তিন বছরের জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না এবং মেয়াদপূর্তিতে সম্পূর্ণ সুবিধা প্রদান করা হয়।  

বয়সের সময়সীমা
এই কন্যাদান পলিসি করার ক্ষেত্রে মেয়ের ন্যূনতম বয়স ১ বছর হতে হবে। সেই ক্ষেত্রে বাবা-মায়ের বয়স ৩০ হওয়া বাধ্যতামূলক। মূলত, এলআইসির কন্যাদান পলিসি ২৫ বছরের একটা প্ল্যান। যদিও এই পলিসির ক্ষেত্রে কেবল ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে আপনাকে।তবে মেয়ের বিভিন্ন বয়সে করা যাবে এই পলিসি। সেই ক্ষেত্রে বেড়ে যাবে প্রিমিয়ামের টাকা। পলিসির মেয়াদ কমে যাওয়ার কারণেই এই টাকা বাড়াতে হয়েছে LIC-কে। 

Advertisement

ডেথ বেনিফিট
ডেথ বেনিফিট কভার করে এই পলিসি। কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে বাকি প্রিমিয়াম দিতে হবে না পরিবারকে। পলিসি হোল্ডারের মৃত্যু কোনও দুর্ঘটনার কারণে হলে পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা দেবে LIC। স্বাভাবিক কারণে মৃত্যু হলে ৫ লক্ষ টাকা এককালীন পাবে পরিবার। পলিসি মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতি বছর পরিবারকে ৫০হাজার টাকা করে দেবে LIC কর্তৃপক্ষ।

POST A COMMENT
Advertisement