ভ্যারিয়েবল ডিএ বাড়লদুর্গাপুজো আর কয়েক দিন বাকি। তার আগেই ভাল খবর পেলেন শিল্পখাতের কর্মীরা। কেন্দ্রীয় সরকার বাড়াল ভ্যারিয়েবল ডিএ বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা। আর ভ্যারিয়েবল ডিএ বাড়ার ফলে হাতে কিছুটা টাকা বেশি ঢুকবে কর্মীদের। উপকৃত হবেন প্রচুর মানুষ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ভ্যারিয়েবল ডিএ বাড়িয়েছে। এই রেট ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে কার কত টাকা মজুরি বাড়বে, সেটা জেনে নিন দ্রুত।
নির্মাণ কর্মীদের মিমিনাম মজুরি বৃদ্ধি পেয়েছে
নতুন ভ্যারিয়েবল ডিএ ঘোষণা করেছে সরকার। যার ফলে বেড়েছে ন্যূনতম মজুরি। এরপর প্রতিদিন ৮৪০ টাকা করে পাওয়া যাবে। যার ফলে পুজোর সময় অনেকটাই বাড়তি টাকা মিলতে পারে। আর এটা অবশ্যই ভাল খবর।
কৃষিখাতের কর্মীদের কত টাকা করে বাড়ছে?
১ অক্টোবর থেকেই চালু হয়ে গিয়েছে নতুন বর্ধিত ডিএ। এমন পরিস্থিতিতে কৃষিখাতের কর্মীদের বিরাট লাভ হবে। তাঁদের ন্যূনতম মজুরি বাড়বে। তবে সবর একই রকমভাবে বাড়বে না ভ্যারিয়েবল ডিএ। বরং নির্দিষ্ট পজিশন অনুযায়ী ভ্যারিয়েবল ডিএ বাড়বে। তাই ঝটপট জানুন কার মজুরি কতটা বাড়বে।
যার ফলে বিরাট লাভ হবে এই সেক্টরে কর্মরতদের।
ভ্যারিয়েবল ডিএ আসলে কী বিষয়?
ভ্যারিয়েবল ডিএ হল পরিবর্তনশীল মহার্ঘ ভাতা। এটি ন্যূনতম মজুরি ঠিক করে। এটি মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হয়। এটি নির্ধারণ করা হয় এভারেজ কনজিউমার প্রাইসের উপর নির্ভর করে। সাধারণত বছরে দুই বার ভ্যারিয়েবল ডিএ বদলানো হয়। ৬ মাস অন্তর ভ্যারিয়েবল ডিএ বদলে ফেলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।