October Salary Hike: ২০% DA, অগ্রিম মাইনেও, পুজোর মাসে মালামাল রাজ্য সরকারি কর্মীরা, কত টাকা পাবেন?

পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতী ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Advertisement
২০% DA, অগ্রিম মাইনেও, পুজোর মাসে মালামাল রাজ্য সরকারি কর্মীরা, কত টাকা পাবেন?কত বাড়তি টাকা পাবেন রাজ্যের কর্মীরা?

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর একের পর এক বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে বাংলার বিজেপি সরকার। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মতই কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর যে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তার মধ্যে অন্যতম রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি। সেইসঙ্গে এই বছর পুজোর মাসে আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে এমনই আশা দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’ অর্থাৎ  বেতনের সঙ্গে এবার মিলবে বাড়তি টাকাও। তেমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোট ৩৮ শতাংশ ডিএ পাবেন
পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতী ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরেই সরকারি কর্মীদের জন্য খুশির হাওয়া নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। এর আগে রাজ্যে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন সরকার আরও ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করেছে। মোট ৩৮ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। এবার রাজ্যের সরকারি কর্মীদের আরও সুখবর দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, সাধারণ সময়ের আগেই অক্টোবর মাসের বেতন কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

পুজোর বেতন কবে মিলবে?
রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল, অক্টোবর মাস থেকেই বর্ধিত ২০ শতাংশ ডিএ কার্যকর হতে চলেছে। এর ফলে পুজোর মাসেই সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাজেটে ঘোষণা হয়েছে। ২০ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এবং তা অক্টোবর মাসেই পাবেন। অর্থাৎ পুজোর আগেই অক্টোবর মাসের বেতন পেয়ে যাবেন কর্মীরা।  এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক, সরকারি সংস্থার কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ৪২ শতাংশ পার্থক্য ছিল। একেবারে এই ফারাক মেটানো সম্ভব নয়। ধাপে ধাপে কমানো হবে। সময় দিতে হবে।

Advertisement

বাড়তি কত টাকা হাতে পাবেন?
সবচেয়ে বড় প্রশ্ন, কার বেতন কত বাড়বে? এর উত্তর নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মীর Basic Pay-এর উপর। কারণ DA হিসাব করা হয় মূল বেতনের ওপর। ফলে DA ২০ শতাংশ পয়েন্ট বাড়ায় অতিরিক্ত প্রাপ্য অর্থ হবে মূল বেতনের ২০ শতাংশ।

 সহজ হিসেব দেওয়া হল-

  • বেসিক বেতন ২০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ৪,০০০ টাকা
  • বেসিক বেতন ২৫,০০০ টাকা অতিরিক্ত ডিএ ৫,০০০ টাকা
  • বেসিক বেতন ৩০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ৬,০০০ টাকা
  • বেসিক বেতন ৪০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ৮,০০০ টাকা
  • বেসিক বেতন ৫০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ১০,০০০ টাকা
  • বেসিক বেতন ৬০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ১২,০০০ টাকা
  • বেসিক বেতন ৭৫,০০০ টাকা অতিরিক্ত ডিএ ১৫,০০০ টাকা
  • বেসিক বেতন ১,০০,০০০ টাকা অতিরিক্ত ডিএ ২০,০০০ টাকা

৩০,০০০ টাকা মূল বেতন হলে: ২০ শতাংশ অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে ৬,০০০ টাকা বেশি পাওয়া যাবে (আগের ৫,৪০০ টাকার জায়গায় মোট ১১,৪০0 টাকা ডিএ)।
৫০,০০০ টাকা মূল বেতন হলে: ২০ শতাংশ অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে ১০,০০০ টাকা বেশি পাওয়া যাবে (আগের ৯,০০০ টাকার জায়গায় মোট ১৯,০০০ টাকা ডিএ)।

POST A COMMENT
Advertisement