West Bengal Vote Timing: ভোট কখন শুরু, কখন শেষ? বুথে লাইন দেওয়ার আগে জেনে নিন

ভোট ভোট ভোট। অবশেষে সেই দিন চলেই এল। ২৩ এপ্রিলই বাংলায় প্রথম দফার ভোট। বুধবার, এই দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে। কিন্তু ভোটের একবারে দোরগোড়ায় দাঁড়িয়েও অনেকেই জানেন না ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ। আর আজ সেই প্রশ্নের উত্তরটাই দেব আমরা।

Advertisement
ভোট কখন শুরু, কখন শেষ? বুথে লাইন দেওয়ার আগে জেনে নিনপশ্চিমবঙ্গের ভোটের সময়
হাইলাইটস
  • ২৩ এপ্রিলই বাংলায় প্রথম দফার ভোট
  • বুধবার, এই দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে
  • ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ

ভোট ভোট ভোট। অবশেষে সেই দিন চলেই এল। ২৩ এপ্রিলই বাংলায় প্রথম দফার ভোট। বুধবার, এই দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে। কিন্তু ভোটের একবারে দোরগোড়ায় দাঁড়িয়েও অনেকেই জানেন না ঠিক কখন ভোট শুরু আর কখন শেষ। আর আজ সেই প্রশ্নের উত্তরটাই দেব আমরা।

কমিশন সূত্রে খবর, সকাল ৭টার সময় শুরু হবে ভোটগ্রহণ। আর শেষ হবে সন্ধে ৬টায়। এর মধ্যেই ভোটদান করতে হবে। তারপরে বুথের গেটে যত জন ভোটার লাইনে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাঁদের হাতে স্লিপ তুলে দেবেন প্রিসাইডিং অফিসার। এটাই হল এবারের নিয়ম। তাই এই সময়ের মধ্যেই ভোট দিতে যেতে হবে। তাহলেই ভোট দিতে পারবেন। 

একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন
এছাড়াও এবারের ভোটে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এই যেমন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে প্রত্যেকটা বুথে থাকবে টয়লেটের ব্যবস্থা থাকবে। বুথগুলিতে চলবে ওয়েবকাস্টিং। সেই সঙ্গে বুথে পানীয় জলের ব্যবস্থা থাকবে। কোনও ভোটারের তেষ্টা পেলে তাঁরা জল পান করতেই পারেন। 

এবার মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যাওয়া যাবে না। বরং সেটা রেখে যেতে হবে। আর সেই সমস্যা সমাধানে এই প্রথমবার বুথের সামনে মোবাইল কাউন্টার করবে কমিশন। সেখানে মোবাইল রেখে ভোট দিতে যেতে পারেন। তাতে কোনও সমস্যা হবে না। 

কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এবারের ভোট একবারে গোপনে দেওয়া যাবে। বুথের ভিতরের ওয়েবক্যাম দিয়ে তা দেখা যাবে না। এছাড়া ভোটারদের যাতে কোনওভাবেই প্রভাবিত না করা যায়, সেটাও নিশ্চিত করছে কমিশন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সব বুথেই নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তারা ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেটার খেয়াল রাখা হবে। 

এছাড়া কমিশনের পক্ষ থেকে ভোট সংক্রান্ত অভিযোগ জানানোর একটা হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলেই ১৮০০৩৪৫০০০৮ বা ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করুন। তাহলেই কমিশন নির্দিষ্ট ব্যবস্থা নেবে।

Advertisement

 
 

 

POST A COMMENT
Advertisement