Budget for Old Age Pension: বয়স্ক-বিধবা ভাতা ৫০০ টাকা বাড়ল, প্রতি মাসে এবার কত পাবেন?

বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল রাজ্য বাজেটে। এবারের বাজেটে নারী ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়।

Advertisement
বয়স্ক-বিধবা ভাতা ৫০০ টাকা বাড়ল, প্রতি মাসে এবার কত পাবেন?বাজেটে বাড়ল বয়স্ক-বিধবা ভাতা

বয়স্ক ও বিধবাদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার। বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল রাজ্য বাজেটে। সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা। ফলে প্রতি মাসে তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।

এবারের বাজেটে নারী ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “নারী ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণের জন্য অন্নপূর্ণা যোজনা  শুরু করা হয়েছে। এই স্কিমের অধীনে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট স্কিমে উপভোক্তার আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এই স্কিমে আমরা ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করছি।”

এছাড়া,  প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন তারা।
 

POST A COMMENT
Advertisement