Census Self Enumeration Questions: জনগণনার সেল্ফ এনুমারেশন ১৫ অগাস্ট পর্যন্ত, এই ৩৩টি প্রশ্নের উত্তর রেডি আছে তো?

১৫ অগাস্ট জনগনণার সেল্ফ এনুমারেশনের শেষ দিন। এই সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলুন। সেক্ষেত্রে যেই ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলি জেনে নিন। তাহলে দ্রুত কাজটা শেষ করে ফেলতে পারবেন।

Advertisement
জনগণনার সেল্ফ এনুমারেশন ১৫ অগাস্ট পর্যন্ত, এই ৩৩টি প্রশ্নের উত্তর রেডি আছে তো?সেনসাসের সেল্ফ এনুমারেশন
হাইলাইটস
  • ১৫ অগাস্ট জনগনণার সেল্ফ এনুমারেশনের শেষ দিন
  • এই সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলুন
  • । সেক্ষেত্রে যেই ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলি জেনে নিন

পশ্চিমবঙ্গে জনগণনার সেল্ফ এনুমারেশন একবারে শেষ পর্যায়ে। ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই কাজ। এই সময়ের মধ্যে আপনি অনায়াসে নিজেই পরিবারের সব তথ্য দিয়ে জনগণনায় অংশ নিতে পারেন। তবে মুশকিল হল, এখনও অনেকেই সেল্ফ এনুমারেশন করেননি। আর সেটাই সমস্যা বাড়িয়েছে। তাই চটজলদি সেরে ফেলতেই হবে জনগণনার কাজ। নইলে আবার নতুন করে জটিলতা তৈরি হবে। তাই শেষ মুহূর্তে জনগণনার সেল্ফ এনুমারেশন করার আগে জেনে নিন কোন ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর করতে বসুন। তাহলেই দ্রুত কাজটা করে ফেলতে পারবেন। 

কোন ওয়েবসাইটে যাবেন?
১৫ অগাস্টই জনগণনার লাস্ট ডেট। তার আগে সেরে ফেলতে হবে সেল্ফ এনুমারেশন। এক্ষেত্রে https://se.census.gov.in-ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা থেকে শুরু করে, বাড়ির মেঝে, দেওয়াল থেকে শুরু করে পানীয় জল, জ্বালানি, টয়লেট এবং আলোর তথ্য দিতে হবে। এভাবে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত সেই ৩৩টি প্রশ্ন জেনে নিন। 

কোন ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে? 
১. বাড়ির নম্বর কী?
২. জনগণনার জন্য বাড়ির সংখ্যা 
৩. ঘরের মেঝের উপাদান (উদাহরণ হিসেবে বলা যায়, সিমেন্ট না মাটির) কী?
৪. ঘরের দেওয়ালের উপাদান (উদাহরণ হিসেবে বলা যায় প্লাস্টার, ইট নাকি মাটির) কী?
৫. ঘরের চাল বা ছাদ কী দিয়ে তৈরি?
৬. বাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়?
৭. বাড়ির বর্তমান অবস্থা ঠিক কী?
৮. পরিবারের সংখ্যা কত?
৯. পরিবারের মোট সদস্য কতজন?
১০. পরিবার প্রধানের নাম কী?
১১. পরিবার প্রধানের লিঙ্গ কী?
১২. পরিবারের প্রধান তফশিলি জাতি, তফশিলি উপজাতি বা অন্য কোনও গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
১৩. বাসস্থানের মালিকানা (নিজের না ভাড়া) কেমন?
১৪. পরিবারের ব্যবহারের জন্য ঘরের সংখ্যা কতগুলি?
১৫. পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতগুলি?
১৬. পানীয় জলের মূল উৎস ঠিক কী?
১৭. পানীয় জলের উৎসের সহজলভ্যতা ঠিক কতটা?
১৮. আলো বা বিদ্যুতের প্রধান উৎস কী?
১৯. শৌচাগারের সুবিধা রয়েছে কি?
২০. টয়লেটের ধরন কেমন?
২১. বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে?
২২. স্নান করার জায়গা রয়েছে কি?
২৩. রান্নাঘরের সুবিধা এবং এলপিজি/পিএনজি সংযোগ নিয়ে প্রশ্ন
২৪. রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী?
২৫. রেডিও বা ট্রানজিস্টর রয়েছে? 
২৬. টেলিভিশন রয়েছে?
২৭. ইন্টারনেট রয়েছে?
২৮. ল্যাপটপ বা কম্পিউটার আছে?
২৯. টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে?
৩০. সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড রয়েছে?
৩১. গাড়ি বা জিপ বা ভ্যান রয়েছে?
৩২. পরিবারে মূল খাদ্যশস্য কী? 
৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের উদ্দেশ্যে)

Advertisement

তাই এই সব প্রশ্নগুলি উত্তর রেডি রাখুন। তাহলেই দ্রুত কাজটা সেরে ফেলতে পারবেন। 

POST A COMMENT
Advertisement