দিনের পর দিন কলকাতায় সস্তা হচ্ছে সোনা, সপ্তাহ শেষে রেকর্ড নামল দাম, দেখুন আজকের রেট

শহর কলকাতায় সস্তা হল সোনা ও রুপোর দর। গত চার দিনে সোনার দর প্রায় ৫ হাজার টাকা কমে গিয়েছে। ২০ জুন, শনিবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক

Advertisement
দিনের পর দিন কলকাতায় সস্তা হচ্ছে সোনা, সপ্তাহ শেষে রেকর্ড নামল দাম, দেখুন আজকের রেট
হাইলাইটস
  • বেশ কয়েকদিন টানা শহর কলকাতায় সস্তা হল সোনার রেট।
  • পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।
  • চার দিনে সোনার দর প্রায় ৫ হাজার টাকা কমে গিয়েছে।

বেশ কয়েকদিন টানা শহর কলকাতায় সস্তা হল সোনার রেট। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। গত চার দিনে সোনার দর প্রায় ৫ হাজার টাকা কমে গিয়েছে।

২০ জুন, শনিবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা। শুক্রবার এই দাম কমে ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬৫০ টাকা। 

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। গতকাল শনিবার এই রেট হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৬৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।


রুপোর দাম কত?

কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর রেটও কমেছে। শনিবার শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৬৫০ টাকা। শুক্রবার এই রেট ছিল ২ লক্ষ ৩৬ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ৫০০ টাকা কমেছে রুপোর রেট।


 

POST A COMMENT
Advertisement