নবান্নএপ্রিলে রাজ্যে সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মীদের সবেতন ছুটির নির্দেশিকা প্রকাশ। বাড়তি ২ দিন ছুটি পাবেন কর্মীরা।রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার মেমোরেন্ডাম অনুযায়ী, আগামী এপ্রিল মাসে দু'দফায় ভোটের দিনগুলিতে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এই ছুটি কার্যকর থাকবে। ভোটের ২ দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
কবে ছুটি ঘোষণা?
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মীদের সবেতন ছুটি থাকবে। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাজ্যে প্রথম দফার ভোট। ১৫২টি বিধানসভায় ভোট গ্রহণ হবে। এনআই অ্যাক্ট অনুযায়ী এদিন এই বিধানসভা কেন্দ্রগুলিতে সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকবে।
২৯ এপ্রিল (বুধবার) রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এদিন বাকি ১৪২টি বিধানসভায় ভোট গ্রহণ হবে। এনআই অ্যাক্ট অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রগুলিতে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকবে।
কেন ভোট গ্রহণের দিন ছুটি দেওয়া হয়?
রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে পরিচালনা করা যায় সে কারণে ছুটির ঘোষণা করা হয়েছে। ১৮৮১ সালে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (N.I. Act)-এর অধীনে এই ছুটি মঞ্জুর করা হয়েছে। যেদিন যে এলাকায় ভোটগ্রহণ হবে, সেই এলাকার সমস্ত রাজ্য সরকারি অফিস, কর্পোরেশন, বোর্ড, সংবিধিবদ্ধ সংস্থা, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এই ছুটির আওতাভুক্ত হবে। এই ছুটি ঘোষণার উদ্দেশ্য নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন।