যত ইচ্ছে এসি, ফ্রিজ চালিয়েও Electric Bill জিরো, Free Electricity পেতে কীভাবে Apply

দেশকে আত্মনির্ভর করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ প্রয়োজনের তুলনায় বেশি হলে তা গ্রিডে দেওয়া যায়।

Advertisement
যত ইচ্ছে এসি, ফ্রিজ চালিয়েও Electric Bill জিরো, Free Electricity পেতে কীভাবে Applyপিএম সূর্যঘর যোজনা
হাইলাইটস
  • কেন্দ্রের প্রকল্পে বিদ্যুতের বিল কমে যাবে।
  • জানুন আবেদনের প্রক্রিয়া।

আপনিও কি বিদ্যুতের বিল নিয়ে সমস্যায় পড়েছেন? তাহলে রাজ্য সরকারের স্কিমে কার্যত নিখরচায় ফ্রিজ, টিভি চালাতে পারবেন। বিদ্যুতের বিল প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব। বাড়িতে যতই পাখা, এসি, কুলার বা হিটার চালান না কেন, বিদ্যুতের খরচ অনেকটাই কমানো যায়। সরকারও দিচ্ছে আর্থিক সহায়তা এবং ভর্তুকি। 

দেশকে আত্মনির্ভর করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ প্রয়োজনের তুলনায় বেশি হলে তা গ্রিডে দেওয়া যায়। এর বিনিময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অর্থও পাওয়া সম্ভব। বাড়িতে সৌর প্যানেল বসানোয় পাবেন সরকারি আর্থিক সহায়তা।

আপনার বাড়িতে সোলার প্যানেল বসানো থাকলে বিদ্যুতের বিল অনেকটাই কমে যেতে পারে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন হলে তা গ্রিডে সরবরাহ করেও আয় করা সম্ভব। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)। এই প্রকল্পের আওতায় বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি পাওয়া যায়। ফলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর খরচও অনেকটা কমে যায়।

কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?

প্রথমে পিএম সূর্য ঘর যোজনার সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। সেখানে 'Apply for Rooftop Solar' অপশনে যেতে হবে। নিজের রাজ্য এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বা DISCOM বেছে নিতে হবে। বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
বাড়িতে সোলার প্যানেল বসানোর পর DISCOM-এর তরফে পরিদর্শন ও যাচাই করা হবে। এরপর নেট মিটার-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রাপ্য ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

কত টাকা ভর্তুকি?

সরকারি নিয়ম অনুযায়ী, ১ কিলোওয়াট (kW) সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। ২ kW-এর জন্য ভর্তুকির পরিমাণ ৬০,০০০ টাকা। আর ৩ kW বা তার বেশি ক্ষমতার সিস্টেমের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে।

Advertisement

কারা এই সুবিধা নিতে পারবেন?

এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার নিজের নামে বাড়িতে গ্রিড কানকটেড বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। পাশাপাশি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর উপযুক্ত জায়গাও থাকা প্রয়োজন। প্রকল্পের নিয়ম অনুযায়ী, অনুমোদিত ভেন্ডরের মাধ্যমে সোলার সিস্টেম বসাতে হবে। সোলার সিস্টেম ইনস্টল হওয়ার পর DISCOM-এর তরফে ভেরিফিকেশন হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ভর্তুকি পাওয়ার পরবর্তী ধাপ শুরু হবে।

POST A COMMENT
Advertisement