পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বাংলার ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ভারতীর ডাক বিভাগ দেশ জুড়েই একাধিক পদে নিয়োগ চালাচ্ছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ। এই নিয়ে বিস্তারিত বিজ্ঞাপ্তিতে দেওয়া হয়েছে। একাধিক পদের জন্যে এই নিয়োগ করছে ডাক বিভাগ। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক জেলার জন্যে এই নিয়োগ চলবে।
পোস্টাল বিভাগের তরফে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানান হয়েছে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞাপ্তিটি দেখে নেওয়া কর্তব্য।
কোন কোন পদে নিয়োগ
রাজ্যের একাধিক ডাকঘরের জন্যে এই নিয়োগ হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদের জন্যে হবে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
মোট পদের সংখ্যা- ১২৪
পদ শূন্যপদ
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ৫১
শর্টিং অ্যাসিস্ট্যান্ট ২৫
পোস্টম্যান ৪৮টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে। দেশের যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। পাশাপাশি প্রার্থীদের থাকতে হবে বেসিক কম্পিটার কোর্সের সার্টিফিকেটও। এছাড়াও বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন। স্পোর্টসম্যানরাও আবেদন করতে পারবেন। এই কর্মী নিয়োগ হবে স্পোর্টস কোটায়।
আবেদনের প্রক্রিয়া
ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের অফলানের মাধ্যমে আবেদন করতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্রটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাধারণ পোস্ট, কুরিয়ার অথবা বাই হ্যান্ডে আবেদন পাঠলে সেই আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না।
বেতন
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন শুরু হবে ২৫,৫০০ থেকে। সর্বোচ্চ বেতন হতে পারে ৮১,১০০। পোস্টম্যান পদে বেতন শুরু ২১,৭০০ থেকে। সর্বোচ্চ হতে পারে ৬৯,১০০ টাকা।
আবেদন পাঠানোর ঠিকানা
Chief Postmaster General, West Bengal Circle, kolkala-700 012, এই ঠিকানাতে আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর ২০২১। এই সময়ের বাইরে পাঠালে তা গ্রাহ্য হবে না। এই সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিন। https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_15112021_WB.pdf