রেশন কার্ড রিজেকশনের শর্তরেশন কার্ড খুব জরুরি একটি নথি। এটি থাকলে রেশন দোকান থেকে চাল, গম বা অন্যান্য সামগ্রী পাওয়া যায়। কিন্তু এই রেশন কার্ডেই চরম দুর্নীতি হয়েছে বলে মনে করে বর্তমান সরকার। তাদের দাবি, অনেক ভুয়ো, মৃত এবং অযোগ্যের নামে রেশন কার্ড রয়েছে। নিয়মিত রেশনও উঠছে সেই সব কার্ডে। তাই প্রচুর রেশন কার্ড বাতিল করার পথে হাঁটছে তারা। সেই মতো শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে বেশ কিছু জিনিস থাকলে বাদ দেওয়া হচ্ছে রেশন কার্ড। আর সেই তালিকায় ফ্রিজ, এসি, কম্পিউটার ও টু হুইলারও রয়েছে বলে খবর। তাই ঝটপট বিষয়টা জেনে নেওয়া যাক।
রাজ্যে চালু স্মার্ট রেশন
রেশনের কাজে স্বচ্ছতা আনতে চালু হয়ে গিয়েছে স্মার্ট রেশন ব্যবস্থা। এক্ষেত্রে রেশন দোকান থেকে রেশন সামগ্রী নেওয়ার সময় দোকানে রেশন গ্রাহকের মণি স্ক্যান এবং হাতের ছাপ নেওয়া হচ্ছে বাধ্যতামূলক। তারপরই মিলছে রেশন। এটাই দুর্নীতি রোখার প্রথম স্তর বলে মনে করছে রাজ্যের খাদ্য দফতর।
এর পাশাপাশি রেশন কার্ড যাচাই চলছে। সেখানে নির্দিষ্ট কিছু জিনিস দেখা হচ্ছে। সেগুলি থাকলেও কার্ড বাতিল।
ফ্রিজ, কম্পিউটার, টু হুইলার থাকলে রেশন কার্ড বাতিল?
হ্যাঁ, ঠিকই শুনেছেন। এগুলি থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই ঝটপট রেশন কার্ড রিজেক্ট হওয়ার কারণগুলি জেনে নিন। এক্ষেত্রে শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকার জন্য নিয়ম আলাদা।
শহরাঞ্চলে কোন কোন ক্ষেত্রে বাতিল রেশন কার্ড?
গ্রামে কেন বাতিল কার্ড?