SIR Final List Name Delete: SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট? জানুন এবার কী করবেন

SIR-এর চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে। তবে এমন অনেক নাম রয়েছে যারা বেঁচে রয়েছেন তবুও নামের পাশে ডিলিট দেখাচ্ছে। এখন প্রশ্ন উঠছে এদের কী হবে? তবে জেনে নিন কী করতে হবে?

Advertisement
SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট? জানুন এবার কী করবেনSIR-এর নাম ডিলিট হলে কী করবেন

SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর  প্রতিটি ভোট কেন্দ্র থেকে কয়েক হাজার নাম বাদ গেছে। মোট ৬৫ লক্ষের নাম বাদ গেছে। ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে। ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়ল। এমনই সব কেন্দ্র থেকেই প্রচুর নাম বাদ গেছে। তার মধ্যে অনেকের নাম বিচারাধীন। তবে সমস্যা দাঁড়িয়েছে জীবিত থাকা সত্ত্বেও ডিলিট হওয়া নাম নিয়ে।

SIR-এর চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে। তবে এমন অনেক নাম রয়েছে যারা জীবিত রয়েছেন তবুও নামের পাশে ডিলিট দেখাচ্ছে। এখন প্রশ্ন উঠছে এদের কী হবে? তবে জেনে নিন কী করতে হবে?

চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হলে কী করবেন?
বেঁচে থাকা সত্ত্বেও SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনও কারণ নেই। DEO, CEO-র কাছে আবেদন করতে হবে। 

ডিইও-র কাছে আবেদন: তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও)-র কাছে আবেদন জানাতে পারবেন। 

সিইও-র কাছে আবেদন: ডিইও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করতে পারেন আপনি। সে ক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন।

voters.eci.gov.in-এর মাধ্যমে অথবা বিএলও-দের মাধ্যমে এই আবেদন জানাতে পারেন। ডিইও-র মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। electoralsearch.eci.gov.in পোর্টালে আপনার এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও ও ডিইও-র নাম ও ফোন নম্বর দেখতে পাবেন।

ফর্ম ৬ রেজিস্ট্রেশন: যদি সিইও আপনার আবেদন খারিজ করে দেয়, তাহলে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। ১৮ বছর বয়স হয়ে গেলেই আবেদন করতে পারবেন। এর জন্য ECINET অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নিতে পারবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement