পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস সার্ভিসসোমবার থেকেই রাজ্যে শুরু হয়ে গেল মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটল। যদিও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বাসে চড়া ফ্রি হলেও টিকিট কিন্তু কাটতে হচ্ছে। টিকিট ছাড়া বাসে ভ্রমণ করা যাবে না।
ভাবছেন এটা আবার কী বিষয়? বাসে উঠতে আবার টিকিট দিতে হবে কেন? তাহলে সেই প্রশ্নের উত্তরটাও জেনে নিন। মহিলারা এখন থেকে সরকারি বাসে উঠলে 'জিরো ভ্যালু টিকিট' দেওয়া হবে। তবে এই টিকিটের জন্য টাকা দিতে হবে না। নির্দিষ্ট ডকুমেন্ট দেখালেই মহিলাদের এই টিকিট দেওয়া হবে।
কোন কোন নথি লাগবে?
বাংলায় স্থায়ীভাবে বসবাসকারী মহিলারাই আপাতত ফ্রি বাস পরিষেবা পাবেন। অন্য কোনও দেশ বা রাজ্যে অধিবাসীরা পাবেন না।
এক্ষেত্রে ১২টি প্রমাণপত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে রাখলেই ফ্রি বাস পরিষেবা পাবেন। আর সেই ডকুমেন্টগুলি হল
আধার কার্ড, ভোটার কার্ড, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশনের নথি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র, কোনও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা সরকারের দেওয়া যে কোনও অন্য পরিচয়পত্র।
কোথায় কোথায় ফ্রি পরিষেবা?
পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, যেখানে যেখানে সরকারি বাস রয়েছে, সেখানে ফ্রি বাস পরিষেবা মিলবে। অর্থাৎ কেউ কলকাতা থেকে শিলিগুড়ি, দিঘা ফ্রিতে যেতে পারবেন। আবার রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও এখানে বিনামূল্যেই আসা যাবে। এক্ষেত্রে সিএসটিসি থেকে শুরু করে ডব্লুবিটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটি-এর বাসে বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। আজ থেকে এই সব বাসে চড়তে গেলে আর টিকিট কাটতে হবে না মহিলাদের।
চালু হবে স্মার্ট কার্ড সার্ভিস
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে এখন মহিলারা শুধু ডকুমেন্ট দেখিয়েই বাসে উঠতে পারবেন। পরবর্তী সময়ে তাঁদের অবশ্যই স্মার্ট কার্ড করতে হবে। আর এই কার্ড তৈরির জন্য এই সব ডকুমেন্ট লাগবে-
এই সব ডকুমেন্ট নিয়ে বিডিও বা এসডিও অফিসে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই মিলবে স্মার্টকার্ড।