Ayushman Bharat benefits: FREE চিকিত্‍সা গোটা দেশে, আয়ুষ্মান ভারতে আর কী কী লাভ?

৪ মে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ মে সরকার গঠন হয়েছে। আর ১১ মে, সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের পরই তিনি জানিয়ে দিলেন, বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চুক্তির কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে আয়ুষ্মান ভারতকে নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। সাধারণ মানুষ জানতে চাইছেন, আয়ুষ্মান ভারত যোজনা কী? এতে কী কী সুবিধা মিলবে? আর সেই প্রশ্নেরই উত্তর দিলাম আমরা।

Advertisement
FREE চিকিত্‍সা গোটা দেশে, আয়ুষ্মান ভারতে আর কী কী লাভ?আয়ুষ্মান ভারতের কী লাভ?
হাইলাইটস
  • ৪ মে ক্ষমতায় এসেছে বিজেপি
  • বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করার অনুমোদন দেওয়া হয়েছে
  • আয়ুষ্মান ভারত যোজনা কী?

৪ মে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ মে সরকার গঠন হয়েছে। আর ১১ মে, সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের পরই তিনি জানিয়ে দিলেন, বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। সেই মতো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে চুক্তির কাজ শুরু হয়েছে। 

আর এই ঘোষণার পরই সাধারণ মানুষের মনে আয়ুষ্মান ভারতকে নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। সাধারণ মানুষ জানতে চাইছেন, আয়ুষ্মান ভারত যোজনা কী? এতে কী কী সুবিধা মিলবে? আর সেই প্রশ্নেরই উত্তর দিলাম আমরা। 

আয়ুষ্মান ভারত যোজনা কী? 
২০১৮ সালের সেপ্টেম্বরে চালু হয় এই যোজনা। এটি একটি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই প্রকল্পের বিমা অংশটির নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY)। 

সহজে বললে, এটি একটি স্বাস্থ্যবিমা। এই বিমার মাধ্যমে আপনি সরকারি ও বেসরকারি হাসপাতালে অনায়াসে চিকিৎসা করাতে পারবেন। আর সেটা বিনামূল্যেই সম্ভব হবে। 

কত টাকা পাওয়া যাবে?
পরিবার পিছু প্রতি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা মিলবে। সেকেন্ডারি ও টারশিয়ারি হাসপাতালে চিকিৎসার জন্য এই টাকা মিলবে।

সারা ভারতে হাসপাতালে ভর্তির সুবিধা
এই বিমার অধীনে রয়েছে প্রচুর সরকারি ও বেসরকারি হাসপাতাল। সেই তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে ও পরে খরচের কভারেজ
যতদূর খবর, শুধু হাসপাতালে ভর্তির সময়ের খরচই নয়, বরং চিকিৎসা প্যাকেজ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং ছাড়া পাওয়ার পরের খরচও মিলতে পারে।

গোটা পরিবার পাবেন?
পরিবারের সমস্ত সদস্যেরা পেতে পারেন এই বিমার সুবিধা। এই প্রকল্পের সুবিধা সব বয়সীরা পাবেন। পরিবারের সদস্য সংখ্যা যতই থাকুক না কেন, এই কভারেজ মিলবে। আগে থেকে থাকা রোগগুলিতেও অপেক্ষা করতে হবে না। এমনিতেই মিলবে কভারেজ।

বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা
এই স্কিমে হাজার হাজার সার্জারি ও চিকিৎসা হবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

দেশজুড়ে পোর্টেবিলিটি সুবিধা
এই স্কিমে অধীনস্ত ব্যক্তিরা নিজের রাজ্যের বাইরে ভারতের যে কোনও লিস্টেড হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। বিনামূল্যেই মিলবে পরিষেবা।

কোনও প্রিমিয়াম দিতে হবে?
এই প্রকল্পের সম্পূর্ণ খরচ সরকার বহন করে। উপভোক্তাদের কোনও প্রিমিয়াম দিতে হয় না।

কীভাবে মিলবে সুবিধা? 
এই কার্ড নিয়ে গিয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে। তাতেই মিলবে ক্যাশলেশের সুবিধা।

 

POST A COMMENT
Advertisement