যুবসাথীর ডকুমেন্ট লিস্টগোটা বাংলার এখন 'ফেভারিট টপিক' যুবসাথী। এই স্কিমে বেকার যুবক ও যুবতীদের অর্থ সাহায্য করা হবে। তাঁরা ১৫০০ টাকা করে পাবেন প্রতিমাসে। আর এই প্রকল্পটি শুরু হচ্ছে ১ এপ্রিল থেকেই। সেই মতো বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প শুরু হচ্ছে। সেখানে আবেদনপত্র জমা দিতে হবে। তারপরই মিলবে টাকা।
কিন্তু এখনও এই প্রকল্পে কোন কোন ডকুমেন্টস লাগবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আর সেই উত্তরটাই দিলাম আমরা। তাই আর দেরি না করে জেনে নিন ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে এই টাকা পেতে চাইলে।
এই সব ডকুমেন্টস জোগার করুন
তাই এই সব নথিগুলি জোগার করে নিন। তারপরই যান ক্যাম্পে। এই প্রসঙ্গে বলে রাখি, সরকারিভাবে এখনও যুবসাথী প্রকল্পের ডকুমেন্টস সম্পর্কে ঘোষণা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সব ডকুমেন্টসগুলিই লাগবে।
কোন বয়সীরা আবেদন করতে পারবেন?
২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও মাধ্যমিক পাশ বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনারা এই স্কিমে পাবেন টাকা।
স্কলারশিপ পেলেও পাবেন
প্রথমে ভাবা হয়েছিল কোনওরকম সরকারি সাহায্য বা স্কলারশিপ পেলে এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে না। যদিও এই ধারণাটা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে এই স্কিমের কোনও বিরোধ নেই। তবে যাঁরা অন্য কোনও সরকারি স্কিমের টাকা পান, তাঁরা এটা পাবেন না।
কতদিন পাওয়া যাবে?
প্রথমে ৫ বছরের জন্য মিলবে টাকা। মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। তবে ৫ বছর পরও যদি চাকরি না পান, তাহলে আবার স্কিমটা রিনিউ হবে। অর্থাৎ টাকা পেতে থাকবেন। যদিও চাকরি পেয়ে গেলেই এই ভাতা বন্ধ হয়ে যাবে।
মহিলারাও পাবেন
অনেকেই মনে করছিলেন এই স্কিমে শুধু পুরুষেরাই হয়তো টাকা পাবেন। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। এটা মহিলারাও পাবেন। শুধু তাদের বেকার হতে হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার পেলে এটা মিলবে না।