Ayushman Bharat Documents: আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগবে? জেনে নিন

আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চান? তাহলে হাতের কাছে কয়েকটি ডকুমেন্ট থাকা মাস্ট। সেগুলি কী কী? জেনে নিন দ্রুত।

Advertisement
আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগবে? জেনে নিনআয়ুষ্মান ভারত কার্ড
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চান?
  • তাহলে হাতের কাছে কয়েকটি ডকুমেন্ট থাকা মাস্ট
  • সেগুলি কী কী?

ভোট প্রচারের সময়ই প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। আর সেই কথা রেখেছে পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। রাজ্য চালু হয়েছে আয়ুষ্মান ভারত। অনলাইনে আবেদন করা যাচ্ছে। এমনকী জনকল্যাণ শিবিরেও এই কার্ডের জন্য আবেদন করা গিয়েছে। কিন্তু এত কিছুর পরও অনেকেই জানেন না এই কার্ড বানানোর জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে? আর সেই উত্তরটাই দেওয়া হল। 

কী কী নথি লাগবে? 
এই কার্ড বানাতে চাইলে আপনার কাছে এই কয়েকটি ডকুমেন্ট থাকা মাস্ট। যেমন ধরুন-
১. আধার কার্ড
২. রেশন কার্ড
৩. ফ্যামিলি আইডেন্টিফিকেশনের ডকুমেন্ট 

এছাড়া আপনার কাছে রাখতে হবে একটা মোবাইল নম্বর। এটাও ভীষণই জরুরি।   

কারা পাবেন? 
এই কার্ড সবাই পাবেন না। বরং সমাজের নির্দিষ্ট কিছু সেকশনের মানুষই এই পরিষেবা পাবেন। যেমন ধরুন-

  • যাঁদের আয় রয়েছে আড়াই লক্ষ টাকার কম
  • যাঁদের নিজের নামে কোনও জমি নেই
  • যাঁরা দিনমজুরের কাজ করে খান
  • যাঁরা তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মানুষ
  • যাঁরা কাঁচা এবং এক কামরার বাড়িতে বসবাস করেন
  • যাঁদের পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত উপার্জনের কোনও সদস্য নেই
  • ৭০ ঊর্ধ্ব যে কোনও ব্যক্তি

শুধুমাত্র এই সব ব্যক্তিরাই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। এর বাইরে কেউ এই কার্ডের সুবিধা পাবেন না। 

অনলাইনে আবেদন করবেন কীভাবে? 
অফলাইনে আবেদনের থেকেও অনলাইনে আবেদন করা অনেক বেশি সহজ। এক্ষেত্রে প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল https://abdm.gov.in। সেখানে গিয়ে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করতে হবে। তারপর করতে হবে আধার ভেরিফাই। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে নিন। সেখানে থেকে পেয়ে যাবেন ABHA আইডি। তারপর কার্ডটি ডাউনলোড করে রেখে দিন। 

এই কার্ডে কী লাভ? 
আয়ুষ্মান ভারত কার্ডটির বিশেষ কিছু সুবিধা রয়েছে। এক্ষেত্রে যে কোনও পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। এটাই হল সবথেকে বড় খবর। 

এই কার্ড থাকলে রাজ্য এবং দেশের বেশ কিছু বড় বেসরকারি এবং সরকারি হাসপাতালের বিনামূল্যে পরিষেবা মিলবে। এক্ষেত্রে একাধিক গুরুতর রোগের চিকিৎসা পাওয়া যাবে। হার্টের অসুখ, স্নায়ুর অসুখ, কিডনির অসুখ থেকে শুরু করে বড় বড় সব রোগের চিকিৎসা মিলবে। পাশাপাশি ওষুধের খরচ এবং পরীক্ষার খরচও পাবেন। তাই সম্ভব হলে অবশ্যই এই কার্ডটা বানিয়ে নিন। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement