যুবশক্তি ভরসা কার্ডঅন্নপূর্ণা যোজনা নিয়ে এখনও তুঙ্গে রয়েছে আলোচনা। মহিলারা ৩ হাজার টাকা করে পেতে শুরু করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে যুবশক্তি ভরসা কার্ড বা ভরসা প্রকল্প কবে থেকে চালু হবে? কবে থেকে বেকার যুবতী ও যুবতীরা ২০০০ টাকা, ৩০০০ টাকা? এতে অ্যাপ্লাই করতে ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে? আর এই সব তথ্য জানতে চাইলে নিবন্ধটি অবশ্যই পড়ুন।
যুবশক্তি ভরসা কার্ড কী?
পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বেকারদের ১৫০০ টাকা করে দিত। এটা ছিল যুবসাথী স্কিম। এই স্কিমকে টেক্কা দিতে বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। এর মাধ্যমে যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ, তাঁরা মাসে পাবেন ২০০০ টাকা। আর যাঁরা স্নাতক, তাঁরা মাসে মাসে ৩০০০ টাকা ভাতা পাবেন। এক্ষেত্রে পুরুষ ও মহিলা, দুই দলই পাবেন টাকা।
কবে থেকে টাকা পাবেন?
অক্টোবর থেকেই যুবশক্তির অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে বলে খবর। তারপর চলবে ভেরিফিকেশন। সেক্ষেত্রে বেকার যুবক এবং যুবতীরা নভেম্বর মাস থেকে পাবেন যুবশক্তির টাকা। এমনটা আপাতত জানা গিয়েছে।
কী কী ডকুমেন্ট লাগবে?
যুবশক্তি ভরসা কার্ডে অ্যাপ্লিকেশনের জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট থাকা জরুরি। আর সেগুলি সম্পর্কে আগেভাবে জেনে নিন।
কোথায় আবেদন করা যাবে?
এটা এখনও ঘোষণা করা হয়নি। তবে সরকারি সূত্রে খবর, এর জন্য আলাদা করে একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে। সেখানেই করতে হবে আবেদন।
এছাড়া চাইলে অফলাইনেও করা যাবে আবেদন। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও এবং বিডিও অফিসে গিয়ে করা যাবে আবেদন।
কারা পাবেন টাকা?
যে কোনও বেকার যুবক-যুবতী এতে টাকা পেতে পারেন। সেক্ষেত্রে তাঁদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলেই ২০০০ বা ৩০০০ টাকা পাওয়া যাবে।