Annapurna Yojana Payment: চলতি সপ্তাহে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? পুজোর আগে বড় আপডেট

অক্টোবরে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? তবে তাই নিয়ে চিন্তা করবেন না। যতদূর খবর, পুজোর আগেই ক্রেডিট হবে এই প্রকল্পের টাকা। কবে ব্যাঙ্কে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জেনে নিন।

Advertisement
চলতি সপ্তাহে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? পুজোর আগে বড় আপডেটঅন্নপূর্ণা যোজনার পেমেন্ট কবে ঢুকবে?
হাইলাইটস
  • অক্টোবরে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি?
  • তবে তাই নিয়ে চিন্তা করবেন না
  • কবে ব্যাঙ্কে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

বাতাসে এখন পুজো পুজো গন্ধ। দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন দেবী দুর্গা। হাতে আর বাকি মাত্র কয়েক দিন। তবে এখনও অক্টোবর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তাই অনেকেই চিন্তায় রয়েছে, এই মাসে ঠিক কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? পুজোর পর কি ব্যাঙ্কে ক্রেডিট হবে ৩ হাজার টাকা? আর এই বিষয়টা সম্পর্কে বিশদে জানতে পড়ুন প্রতিবেদনটি। 

সেপ্টেম্বরে ১৭ অক্টোবর ঢুকেছে টাকা
মাথায় রাখতে হবে, সেপ্টেম্বরের ১৭ তারিখ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই দিনটাই রাজ্যে অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হয়েছে। ওই দিনই রাজ্যের প্রায় ১ লক্ষ ৫৮ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। তাই অনেকেই মনে করছেন, এই মাসেও ১৭ তারিখ ঢুকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। 

তবে মাথায় রাখতে হবে, অক্টোবরের ১৭ তারিখ পুজো শুরু হয়ে যাচ্ছে। তাই ওই সময় টাকা ঢুকবে বলে আশা করা যায় না। তাহলে প্রশ্ন হল, চলতি মাসে ঠিক কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

অক্টবরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা?
এই বিষয়টা নিয়ে এখনও মুখ খোলেনি সরকার। তবে একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর আগেই টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেক্ষেত্রে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যেই বাংলার যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। তাই সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে অ্যাকাউন্ট চেক করুন। দেখুন টাকা ঢুকছে কি না। 

অনেকেই বাদ যেতে পারেন
সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই বেশ কিছু 'অযোগ্য' মহিলা টাকা পেয়ে থাকতে পারেন। তাই ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে। এমন কেউ থাকলে তাঁদের অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। 

এক্ষেত্রে বিশেষ কিছু টাকা মিলবে না। যেমন ধরুন-

  • সরকারি চাকরি করেন
  • সরকারি চাকরির পেনশন পান
  • আয়কর দেন

এই সব ক্ষেত্রে অক্টোবরে দেওয়া হবে না টাকা।
ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার নতুন করে আবেদন শুরু হয়েছে। এটাই ভাল বিষয়। সেক্ষেত্রে অনলাইনে https://socialregistry.wb.gov.in/ -এই সাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে দিন। 

Advertisement

আবেদন করার আগে সঙ্গে রাখুন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নম্বর। নিজের পাশাপাশি পরিবারের কর্তারও আধার, ভোটার লাগবে। এই সব দিয়ে অ্যাপ্লাই করুন। তারপর আবেদন যাচাই করা হবে। এরপরই মিলবে টাকা।

 

POST A COMMENT
Advertisement