New Garia Metro Station Start: নিউ গড়িয়া মেট্রো স্টেশন কবে চালু? সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা শুরুর সময়ও জানুন

Kavi Subhash to Sector V Metro: কবে চালু হবে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন? সেই নিয়ে বড় আপডেট চলে এল। শুধু তাই নয়, নিউ গড়িয়া থেকে সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা কবে চালু হবে, সেটাও জেনে নিন দ্রুত।

Advertisement
নিউ গড়িয়া মেট্রো স্টেশন কবে চালু? সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা শুরুর সময়ও জানুননিউ গড়িয়া স্টেশন চালু কবে?
হাইলাইটস
  • কবে চালু হবে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন?
  • সেই নিয়ে বড় আপডেট চলে এল
  • নিউ গড়িয়া থেকে সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা কবে চালু হবে?

এখনও বন্ধ রয়েছে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। তবে দ্রুত এই স্টেশন চালু করতে চাইছে ভারতীয় রেল। সেই মতো এগোচ্ছে কাজ। এখন প্রশ্ন হল, ঠিক কবে চালু হবে কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন? এই স্টেশন থেকে সেক্টর ফাইভই বা কবে যাওয়া যাবে? আর সেই আপডেট চলে এল। 

কবে চালু হবে স্টেশন? 
নতুন রূপে সাজানো হচ্ছে এই স্টেশন। সেই মতো দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। সবকিছু ঠিক ঠাক চললে একবারে নতুন বছরের শুরুতেই খুলে দেওয়া হবে এই স্টেশন বলে খবর মিলছে।

আরও নির্দিষ্ট করে বললে, ১ জানুয়ারি, ২০২৭ থেকেই নিউ গড়িয়া স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে। 

জোরকদমে চলছে কাজ
১ জানুয়ারি ২০২৭ খোলা হবে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। সেই মতো লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর সেই টার্গেট পূরণ করতে দিনরাত এই স্টেশনে কাজ হচ্ছে বলে জানা যাচ্ছে মেট্রো সূত্রে। স্টেশনে সব ধরনের কাজ চলছে। 

জানা গিয়েছে, ১ জানুয়ারির মধ্যেই এই স্টেশন থেকে পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো রেল। সেই মতো অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে কাজের জন্য। সেই কর্মীরা রাতদিন এক করে কাজ করছে। 

যদিও সূত্রের খবর, বেশ কয়েক দিন ভারী বৃষ্টি চলায় কিছুটা হলেও সমস্যা বেড়েছে। কিন্তু সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রেল। সময়ে কাজ শেষ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও খবর মিলছে। 

পাইলিংয়ের কাজ হয়ে গিয়েছে
যতদূর খবর, ইতিমধ্যে স্টেশনের জন্য পাইলিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে স্টেশনকে নতুন করে চালু করার জন্য এখনও অনেক কাজ বাকি। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। 

অনেক দিন ধরেই বন্ধ স্টেশন
২০২৫ সালের ২৮ জুলাই বন্ধ হয়ে যায় নিউ গড়িয়ে স্টেশন। সেই সময় স্টেশনের পিলারে ফাটল দেখা দেখা যায়। এর থেকে দুর্ঘটনার আশঙ্কায় দ্রুত বন্ধ করা হয় স্টেশন। তারপর গোটা স্টেশনটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে তৈরি করা হয় স্টেশন। 

Advertisement

প্রাথমিক পর্যায়ে ১০ থেকে ১২ মাসের মধ্যে স্টেশনটি চালু করে দেওয়া যাবে বলে মনে করা হয়। কিন্তু ১ বছর পেরিয়ে যাওয়ার পরও এখন স্টেশন চালু করা যায়নি। যদিও আশা করা হচ্ছে, ১ জানুয়ারি থেকেই স্টেশনটি চালু হয়ে যাবে। যার ফলে দক্ষিণেশ্বরের সঙ্গে জুড়ে যাবে নিউ গড়িয়া।

নিউ গড়িয়ে থেকে সোজা সেক্টর ফাইভ পরিষেবা
এবার মেট্রোতেই নিউ গড়িয়া থেকে সোজা সেক্টর ফাইভ যাওয়া যাবে। ইতিমধ্যেই চিংড়িঘাটায় মেট্রো রেলের উড়ালপুল নির্মাণের কাজ শেষ। চলতি বছরেই শেষ হবে সিগন্যালিং-এর কাজ। ফলে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়ার সঙ্গে জুড়ে যাবে সেক্টর ফাইভ। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, আগামী বছরের শুরুতেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলাচল করবে। আর এটা অবশ্যই ভাল খবর।   

 

POST A COMMENT
Advertisement