Sir Final Voter List: আজ কখন প্রকাশিত হবে SIR ফাইনাল ভোটার লিস্ট? জেনে নিন আপডেট

অবশেষে অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট। বঙ্গে SIR-এর পর আজ চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসছে। আজ কখন দেখা যাবে ফাইনাল ভোটার লিস্ট?

Advertisement
আজ কখন প্রকাশিত হবে SIR ফাইনাল ভোটার লিস্ট? জেনে নিন আপডেটSIR ফাইনাল ভোটার লিস্ট
হাইলাইটস
  • অবশেষে অপেক্ষার অবসান
  • আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট
  • বঙ্গে SIR-এর পর আজ চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসছে

অবশেষে অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট। বঙ্গে SIR-এর পর আজ চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসছে।

এখন প্রশ্ন হল, আজ কখন দেখা যাবে ফাইনাল ভোটার লিস্ট? এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সূত্র বলছে, মোটামুটি দুপুর ১২টা নাগাদ এই লিস্ট সামনে আসতে চলেছে। তারপর থেকেই আপনি অনায়াসে দেখতে পাবেন নিজের নাম।  

কোথায় দেখা যাবে নাম? 
আপনি চাইলে অনলাইনেই দেখে নিতে পারেন নিজের নাম। সেক্ষেত্রে http://voters.eci.gov.in এবং http://ceowestbengal.wb.gov.in-এ দেখতে পারেন নিজের নাম। সেখানে গিয়ে নিজের নাম খুঁজে নিতে পারেন। এছাড়া চাইলে ECINET app-এও দেখতে পারেন নিজের নাম। এই সব ওয়েবসাইটে নিজের ডিটেলস বা এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে।

এক্ষেত্রে বৈধ ভোটারদের নাম সাধারণভাবে আসবে। দ্বিতীয়ত, নাম ডিলিট হলে ডিলিটেড ভোটার লেখা হবে। আর তৃতীয়ত হল, অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ভোটার। অর্থাৎ আপনার নাম এখনও বিচারাধীন অবস্থায় থাকবে।

আর কীভাবে দেখতে পাবেন? 
যতদূর খবর, অফলাইনেও দেখা যেতে পারে ভোটার লিস্ট। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সিইও-এর দফতর থেকে পেন ড্রাইভের মাধ্যমে সফট কপি দেওয়া হবে সমস্ত রাজনৈতিক দলের কাছে। তাঁরা সেই কপি প্রিন্ট করে নিতে পারবেন। তাই তাঁদের কাছে গেলে দেখা যেতে পারে নাম। 

এছাড়া হার্ড কপি দেওয়া হবে ডিএম, বিডিও এবং এসডিও অফিসে। সেখানে গিয়ে আপনি অনায়াসে নামটা দেখতে পারবেন। 

এরপর ধীরে ধীরে বিএলএ-দের হাতে তুলে দেওয়া হবে লিস্ট। সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন নাম। 

মাথায় রাখতে হবে যে, ১৬ ডিসেম্বর ড্রাফ্ট ভোটার লিস্ট বেরিয়েছিল। সেখানে বাদ গিয়েছিল ৫৮ লক্ষের নাম। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারদের নাম বাদ গিয়েছে। আর মনে করা হচ্ছে যে আজও অনেক মানুষের নাম বাদ যেতে পারে। 

নভেম্বর থেকে চলছে
বাংলায় ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। প্রথমে এনুমারেশন প্রক্রিয়া চলে। তারপর প্রকাশিত হয় ড্রাফট ভোটার লিস্ট। এই পর্যায়ের পর শুরু হয়ে যায় হিয়ারিং। তারপর আজ ফাইনাল ভোটার লিস্ট বেরনোর পালা। 

Advertisement

একটা কথা মাথায় রাখতে হবে যে এই ফাইনাল লিস্টই শেষ নয়। এছাড়াও একাধিক সাপ্লিমেন্টরি লিস্ট বেরবে। সেখানে নাম থাকলেও ভোট দেওয়া যাবে।
 

 

POST A COMMENT
Advertisement