Women Free Bus West Bengal: কী কী ডকুমেন্ট সঙ্গে রাখলে আজ থেকে ফ্রি বাস পরিষেবা? মহিলারা জেনে নিন

আজ ১ জুন, সোমবার। আর এ দিন থেকেই রাজ্যে মহিলাদের জন্য চালু হয়ে গেল ফ্রি বাস পরিষেবা। এখন থেকে এই রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলারা বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। তাদের আর টাকা দিয়ে টিকিট কাটতে হবে না। এখন প্রশ্ন হল, কোন কোন সরকারি বাসে এই পরিষেবা ফ্রি? সঙ্গে কী কী নথি রাখতে হবে?

Advertisement
কী কী ডকুমেন্ট সঙ্গে রাখলে আজ থেকে ফ্রি বাস পরিষেবা? মহিলারা জেনে নিনবিনামূল্যে বাস পশ্চিমবঙ্গ
হাইলাইটস
  • এ দিন থেকেই রাজ্যে মহিলাদের জন্য চালু হয়ে গেল ফ্রি বাস পরিষেবা
  • কোন কোন সরকারি বাসে এই পরিষেবা ফ্রি?
  • সঙ্গে কী কী নথি রাখতে হবে?

আজ ১ জুন, সোমবার। আর এ দিন থেকেই রাজ্যে মহিলাদের জন্য চালু হয়ে গেল ফ্রি বাস পরিষেবা। এখন থেকে এই রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলারা বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। তাদের আর টাকা দিয়ে টিকিট কাটতে হবে না। 

যদিও এখন বিনামূল্যে সরকারি বাসে চাপতে গেলে আপনাকে কোনও পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। তবে ধীরে ধীরে মহিলাদের স্মার্ট কার্ড করে দেওয়া হবে। তারপর থেকে সেই কার্ড দেখালেই মিলবে পরিষাবা। 

কোন কোন বাসে পরিষেবা? 
যে কোনও সরকারি বাসে বিনামূল্যে উঠতে পারবেন মহিলারা। এক্ষেত্রে সিএসটিসি থেকে শুরু করে ডব্লুবিটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটি-এর বাসে বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। আজ থেকে এই সব বাসে চড়তে গেলে আর টিকিট কাটতে হবে না মহিলাদের। 

সঙ্গে কী রাখবেন? 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এখন পশ্চিমবঙ্গের যে কোনও মহিলা বিনামূল্যে বাস চাপতে পারবেন। তবে দুর্নীতি রুখতে আগামিদিনে কার্ডের ব্যবস্থা করা হবে। 

কিন্তু আজ চাইলেই কোনও পরিচয়পত্র ছাড়া বাসে চড়তে পারবেন না। এই ভুলটা করলে আদতে দিতে হবে টিকিটের টাকা। 

পরিবহণ বিভাগ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পরিষেবা পাবেন। বাংলাদেশি বা ভিন রাজ্যের অধিবাসী মহিলারা এই সুবিধা পাবেন না। তাই আপনাকে সঙ্গে এমন কোনও কার্ড রাখতে হবে যাতে প্রমাণিত হয় যে আপনি বাংলার স্থায়ী বাসিন্দা।  

সেক্ষেত্রে এপিক কার্ড বা ভোটার কার্ড রাখলে সবথেকে বেশি সুবিধা হবে। এটাই হল প্রাথমিক পরিচয়পত্র। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা বৈধ পরিচয়পত্রও দেখাতে পারেন। এছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ (PSU) এবং পাবলিক লিমিটেড কোম্পানির ইস্যু করা পরিচয়পত্রও বৈধ বলে গণ্য হবে।

তাই আজ এই সব নথি সঙ্গে নিয়ে বাসে উঠুন। ও ওই কার্ড কন্ডাক্টরকে দেখান। তিনি 'জিরো ভ্যালু টিকিট' ইস্যু করবেন। তাহলেই আর বাসে উঠতে টাকা লাগবে না।

Advertisement

স্মার্ট কার্ড জরুরি
তবে এভাবে কয়েক দিনই বাসে ওঠা যাবে। এরপর থেকে এই সুবিধা পাওয়ার জন্য প্রতিটি যোগ্য মহিলা আবেদনকারীকে ছবি ও কিউআর কোড (QR code) থাকা একটি করে বিশেষ 'স্মার্ট কার্ড' দেওয়া হবে। সেই কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে বাসে চড়ার সুবিধা। 

আর এই কার্ড বানাতে চাইলে সঙ্গে এই নথিগুলি থাকা মাস্ট-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • VB-G RAMG জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড)
  • আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • প্যান কার্ড
  • ভারতীয় পাসপোর্ট
  • ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র
  • কেন্দ্রীয়/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থা/পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মীদের ছবি-সহ পরিচয়পত্র
  • স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র
  • পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও পরিচয়পত্র

এই সব নথি নিয়ে সংশ্লিষ্ট এলাকার BDO বা SDO-র কাছে একটি আবেদন জমা করতে হবে। তাহলেই মিলবে স্মার্টকার্ড।

 

POST A COMMENT
Advertisement