বিনামূল্যে বাস রাইড১ জুন থেকেই পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা চালু হতে চলেছে। সেই মতো ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিষেবা চালু হলে স্থানীয় বাস থেকে দূরপাল্লার বাস, সবক্ষেত্রেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। যদিও এই ফ্রি বাস পরিষেবা পেতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সকলে এই পরিষেবা পাবেন না।
এখন প্রশ্ন হল, কারা ফ্রিতে বাসে চড়তে পারবেন না? আর সেই উত্তরটা দেওয়া হল এখানে।
ভারতীয় নাগরিক হতে
এই ফ্রি বাস পরিষেবা পাবেন শুধু ভারতীয়রা নাগরিকার। অন্য দেশের নাগরিক বা অনুপ্রবেশকারীরা এই পরিষেবা পাবেন না বলে সূত্রের খবর। এছাড়া বাংলার স্থায়ী অধিবাসী নন, এমন কোনও মহিলাও ফ্রি বাস পরিষেবা পাবেন না। অর্থাৎ সোজা ভাষায় অন্য রাজ্যের মহিলারা বাংলায় এসে এই সুবিধা পাবেন না। তাই সবার প্রথমে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিন।
SIR-এ নাম বাদ গেলেও পাবেন না
চলতি বছরে বাংলায় SIR হয়েছে। তারপর বেরিয়েছে ফাইনাল ভোটার লিস্ট। আর সেই লিস্টে যদি নাম না থাকে, তাহলে আগামিদিনে ফ্রিতে বাসে ওঠা যাবে না।
তবে কেউ যদি ট্রাইব্যুনালে বা সিএএ-তে অ্যাপ্লাই করে রাখেন, তাহলে মিলবে এই পরিষেবা। আপাতত এটাই আপডেট।
কী কী লাগবে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা স্পষ্ট করে দিয়েছেন যে ১ জুন থেকে যে কোনও মহিলা বাসে ফ্রি-তে যাতায়াত করতে পারেন। তবে এরপর কার্ড সিস্টেম আসবে। দুর্নীতি রোখার জন্যই মূলত এই কাজটা করতে চাইছে সরকার।
যতদূর খবর, ১ জুনের পর থেকে সরকারি বাসে ওঠার পর মহিলারা আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র দেখালেই ফ্রিতে বাসে চড়তে পারবেন। কিন্তু ধীরে ধীরে চালু হয়ে যাবে কার্ড সিস্টেম। আর এই সিস্টেম চালু হওয়ার পর শুধু কার্ডটা দেখালেই বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে।
কীভাবে কার্ড বানাবেন?
এই বিষয়টা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও নোটিফিকেশন নেই। তবে যতদূর জানা যাচ্ছে, বিডিও বা এসডিও অফিসে গিয়ে এই কার্ড বানাতে হবে। কিন্তু আগামিদিনে কার্ড বানানোর জন্য কোনও নতুন ওয়েবসাইট তৈরি হয় কি না, সেটাও দেখার।
তবে সবথেকে বড় কথা, এই কার্ড লাগবেই। এই কার্ড ছাড়া আগামিদিনে বাসে উঠতে পারবেন না।