Pink Card Eligibility Documents: পিঙ্ক কার্ড কারা পাবেন, কারা নয়, কোন ৫ ডকুমেন্ট লাগবে? বিস্তারিত জানুন

পিঙ্ক কার্ড বানাতে হবে। নইলে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন না। কিন্তু পিঙ্ক কার্ড কারা পাবেন? কারা পাবেন না? এই কার্ড বানাতে কোন কোন ডকুমেন্ট লাগবে? সব তথ্য জেনে নিন।

Advertisement
পিঙ্ক কার্ড কারা পাবেন, কারা নয়, কোন ৫ ডকুমেন্ট লাগবে? বিস্তারিত জানুনপিঙ্ক কার্ড নিয়ে সব তথ্য রইল
হাইলাইটস
  • পিঙ্ক কার্ড কারা পাবেন?
  • কারা পাবেন না?
  • এই কার্ড বানাতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি। ক্ষমতায় এসেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই মহিলারা সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করছেন। কিন্তু আর কিছুদিনের মধ্যেই রাজ্যে চালু হয়ে যাবে পিঙ্ক কার্ড। তারপর পিঙ্ক কার্ড থাকলেই মহিলারা বাসে ফ্রিতে যেতে পারবেন। এখন প্রশ্ন হল, কারা পাবেন পিঙ্ক কার্ড? কারা পাবেন না? এই কার্ড পেতে কী যোগ্যতা? কী কী ডকুমেন্ট লাগবে? আর সেই উত্তরটা জানতে অবশ্যই নিবন্ধটি পড়ে নিন। 

পিঙ্ক কার্ড কী? 
এখনও পর্যন্ত সরকারি বাসে মহিলারা ভোটার বা আধার কার্ড দেখিয়েই ফ্রিতে যাতায়াত করছেন। তবে এই সুবিধা খুব বেশিদিন মিলবে না। এবার বানাতে হবে পিঙ্ক কার্ড। এই কার্ড সঙ্গে থাকলেই অনায়াসে বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন। নইলে টাকা দিয়েই যেতে হবে। তাই যত দ্রুত সম্ভব পিঙ্ক কার্ড বানিয়ে নিতে হবে। 

কারা পাবেন পিঙ্ক কার্ড, কারা পাবেন না?
বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সকল মহিলাকে পিঙ্ক কার্ড দেবে না বলেই খবর। এক্ষেত্রে যাঁদের আয় কম, যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যাঁদের এসআইআর লিস্টে নাম রয়েছে, যাঁরা বাসের ভাড়া দিতে পারবেন না, তাঁদেরই পিঙ্ক কার্ড ইস্যু করা হবে। 

অন্যদিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই কার্ড মিলবে না। এছাড়া রাজ্যের ভোটার না হলে, পারিবারিক আয় অনেকটাই বেশি বলে ও আয়কর দিলে এই কার্ড পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে। 

কী কী ডকুমেন্টস লাগবে? 
এই কার্ড বানাতে চাইলে কয়েকটা ডকুমেন্টস সঙ্গে থাকা মাস্ট। আর সেগুলি হল-
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. ভোটার লিস্টে রোল এবং নম্বর
৪. ছবি
৫. মোবাইল নম্বর 

এর পাশাপাশি আয় এবং জীবিকা সংক্রান্ত কিছু প্রশ্ন করা হতে পারে। 

কবে চালু করা হবে এই কার্ড? 
এখনই এই কার্ড চালু করা যাচ্ছে না। কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মোটামুটি দুর্গাপুজো পর্যন্ত এই কার্ড চালু করা যাবে না বলেই খবর। এরপর ধীরে ধীরে কার্ডটা চালু হতে পারে। 

Advertisement

কোথায় আবেদন?
আশা করা হচ্ছে, নতুন একটি পোর্টাল লঞ্চ করা হতে পারে পিঙ্ক কার্ডের জন্য। সেখানে গিয়েই অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিডিও এবং এসডিও অফিসে গিয়েও কার্ডটা বানিয়ে নিতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement