Ayushman Bharat Apply: আয়ুষ্মান ভারতের সুবিধা কারা পাবেন না, কী কী কারণে বাতিল হতে পারে আবেদন?

বাংলায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে BJP সরকার। সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদনের নিয়মগুলি কী কী? কোন কোন কারণে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আবেদন? জেনে নিন...

Advertisement
আয়ুষ্মান ভারতের সুবিধা কারা পাবেন না, কী কী কারণে বাতিল হতে পারে আবেদন?আয়ুষ্মান ভারত
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে BJP সরকার
  • কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদন?
  • কারা পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা?

বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার। আর তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে এ রাজ্যেও। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে সব পরিবার এই সুবিধা? আয়ুষ্মান ভারত পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি কী?

National Health Authority পরিচালিত আয়ুষ্মান ভারতে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। তবে উপভোক্তাদের ভেরিফিকেশনের নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। 

> আধারের তথ্য গড়মিল হওয়া
> ডুপলিকেট রেজিস্ট্রেশন
> আয়ের সপক্ষে সঠিক তথ্য না দিলে
বহু আবেদন বাতিল হয়ে যেতে পারে। 

আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ডেটাবেস ভেরিফিকেশন এবং ডিজিটাল অথেনটিকেশন।

কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না? 
> যে পরিবারে নিয়মিত আয়কর দেয়
> সরাকরি স্থায়ী চাকরিজীবী রয়েছেন যে পরিবারে
> বড় পাকা বাড়ির মালিক যে পরিবার
> নির্দিষ্ট ধরনের গাড়ি বা ভারী ট্র্যাক্টর থাকা পরিবার
> যাঁদের নাম সরকরি সুবিধাভোগীর ডেটাবেসে নেই
> যে পরিবার অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছে
> ৫ একরের বেশি সেচযুক্ত জমির মালিক পরিবার
> উচ্চ আয়ের ব্যবসায়ী বা নন অ্যাগ্রিকালচারাল ব্যবসাক মালিকরা

কী কী কারণে আবেদন বাতিল হতে পারে?
অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্মতারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আধারের তথ্য মিল না থাকাই সবচেয়ে বেশি বাতিলের কারণ। তবে ৭০ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement