Annapurna Yojana August Payment: অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্টে এখনও কেন ঢুকল না, কবে সব ঠিক হবে? জেনে নিন

অন্নপূর্ণা যোজনার টাকা কেন অগাস্টে এখনও ঢোকেনি? ঠিক কোথায় রয়েছে সমস্যা? কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে? জেনে নিন আপডেট।

Advertisement
অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্টে এখনও কেন ঢুকল না, কবে সব ঠিক হবে? জেনে নিনঅন্নপূর্ণা যোজনার অগাস্ট পেমেন্ট
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনার টাকা কেন অগাস্টে এখনও ঢোকেনি?
  • ঠিক কোথায় রয়েছে সমস্যা?
  • কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে?

জুলাই মাসে এক কোটির বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু অগাস্টে এখনও একটা বড় সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলে খবর মিলছে। এই নিয়ে মহিলাদের মনে বাড়ছে উদ্বেগ। তাঁরা জানতে চাইছেন, জুলাইতে টাকা পেয়ে গেলেও অগাস্টের কিস্তি এখনও কেন ব্যাঙ্কে ক্রেডিট হল না? কেন এই সমস্যা হচ্ছে? আর সেই প্রশ্নের উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।

কেন অগাস্টের টাকা পেতে দেরি হচ্ছে? 
প্রশাসন সূত্রে খবর, সকল যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে সরকার। সেই মতো চলছে ভেরিফিকেশনের কাজ। তথ্য যাচাই করার কাজ একবারে জোর কদমে চলছে। 

এই পর্যায়ে যাঁদের এতদিন ভেরিফিশেন হয়নি, যাঁরা 'আন্ডার ইনকোয়ারি' ছিলেন, তাঁদের নথি এবং তথ্য যাচাই চলছে। আবার অনেক ক্ষেত্রে যাঁরা আগে টাকা পেয়েছেন, তাঁদেরও তথ্য যাচাই চলছে। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়া যতক্ষণ না শেষ হবে, ততদিন অগাস্টের টাকা পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। 

টাকা পেতে কি আবার কিছু করতে হবে? 
যাঁদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তাঁদের কোনও সমস্যা নেই। নতুন করে কিছুই করতে হবে না। তবে এখন অনেককেই ডাকতে পারে সরকারি কর্মীরা। তাঁরা নানা তথ্য জিজ্ঞেস করতে পারেন। তাঁরা ভোটার কার্ড, আধার কার্ড এবং এসআইআর-এর লিস্ট দেখতে চাইতে পারেন। এই সব কার্ড দেখালে এবং ঠিক ঠাক প্রশ্নের উত্তর দিলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। মিলবে টাকা। 

কবে টাকা ঢুকবে?
যতদূর খবর, ১৫ অগাস্টের পর থেকেই ধীরে ধীরে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে টাকা। ৩১ অগাস্টের মধ্যে সকল যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। আর ৩১ অগাস্টের মধ্যে যে টাকা ঢুকে যাবে, এই বিষয়টা জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সবাই টাকা পাবেন? 
যোগ্য মহিলারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। তাঁদের কোনও সমস্যা নেই। তবে যাঁরা তথ্য গোপন করেছেন বা ভুল তথ্য দিয়েছেন, তাঁরা এই টাকা পাবেন না বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। 

Advertisement

এখন স্টেটাস দেখা যাচ্ছে? 

অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করার পর অনেকেই অধীর আগ্রহে স্টেটাস দেখার জন্য বসে রয়েছেন। কিন্তু পুরনো ওয়েবসাইটে এখন স্টেটাস দেখা যাচ্ছে না। তাই ভুলভাল ওয়েবসাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না। বরং একটু অপেক্ষা করুন।   

 

 

POST A COMMENT
Advertisement