সোনা এবং রুপোর দাম বৃদ্ধিফের বাড়ছে সোনা এবং রুপোর দাম। সোমবারই এই দুই ধাতুর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ দিন রুপোর দাম বেড়েছে ১৫০০০ টাকা। আবার সোনার দাম ৩০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আরবিআই-এর সঙ্গে মিটিংয়ে এই বৃদ্ধির কারণ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি এই দাম বৃদ্ধির জন্য চিন্তা করতেও বারণ করেছেন তিনি।
কোনও চিন্তা নেই
হঠাৎ করেই আবার বাড়তে শুরু করেছে সোনা এবং রুপোর দাম। আর এই দাম বৃদ্ধির জন্য চিন্তা করতে বারণ করেছেন বিশেষজ্ঞরা। অর্থমন্ত্রী দাবি করেছেন যে, খুব কাছ থেকে সোনা এবং রুপোর রেটের দিকে লক্ষ রাখা হচ্ছে।
পাশাপাশি তিনি খোলসা করেন যে ভারত নিয়মিত সোনা আমদানি করে। সোনার জন্য অন্যান্য দেশের উপরই ভারত নির্ভরশীল। তবে এর জন্য এখনও চিন্তা করার মতো কিছু হয়নি। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়টার দিকে নজর রাখছে বলে জানিয়েছেন তিনি।
সোনা এবং রুপোর দাম কমছে?
সোনা এবং রুপোর দাম বৃদ্ধির জন্য অনেকেই চিন্তায় রয়েছেন। আর এই দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন নির্মলাও। তিনি জানিয়েছেন যে, শুধুমাত্র ভারতে সোনার চাহিদা বেশি বলেই এর দাম বাড়ছে না। তার বদলে তিনি সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাঙ্কগুলির কথাও তুলে ধরেন। তাঁর মতে, বিশ্বের একাধিক দেশের সব কেন্দ্রীয় ব্যাঙ্ক এখন সোনা এবং রুপো কিনছে। তারা নিজেদের রিজার্ভ বৃদ্ধি করছে। আর সেই কারণেই বাড়ছে সোনা এবং রুপোর দাম।
ওদিকে আবার ইনভেস্টররা এই দুই ধাতুকে হেজ করে চলেছে। যার ফলে স্টক মার্কেটে এদের দামে আসছে অস্থিরতা।
আবার আমেরিকা এবং ইরানের যুদ্ধও রয়েছে শিয়রে। সেই কারণে দেশ তথা বিশ্বে সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পেতে পারে।
সরকার পদক্ষেপ নিচ্ছে
অর্থমন্ত্রী জানান, ভারতীয় পরিবারের কাছে সোনা কেনাটা একটা ইনভেস্টমেন্ট। অক্ষয় তৃতীয়া হোক বা যে কোনও অনুষ্ঠানে তাই সোনার চাহিদা বাড়ে। তবে ভারতের কাছে এই ধাতুর রিজার্ভ খুব বেশি নেই। আমাদের দেশ আমদানির উপরই বেশি নির্ভরশীল। যদিও এই পরিস্থিতি বদলে ফেলার চেষ্টা চালাচ্ছে সরকার বলে দাবি করছেন তিনি।
জানুন নতুন রেট
সোমবার মাল্টি কমোডিটি মার্কেটে রুপোর দাম পৌঁছে গিয়েছে ২,৬৮,৮৭৫ টাকায়। এটির দাম বেড়েছে ১৫৯৩১ টাকা। আবার ২ এপ্রিল এক্সপায়ারির ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছে গিয়েছে ১,৬০,৬০০ টাকায়।