অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কারণ১ জুলাইয়ের পর থেকে দফায় দফায় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা ডুকেছে। ইতিমধ্যেই মাসে ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন ১ কোটির বেশি মহিলা। তবে তারপরও বাদ পড়েছেন অনেকে। নানা কারণে তাঁদের ব্যাঙ্কে ক্রেডিট হয়নি টাকা।
সরকার জানিয়েছে, এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি মহিলা আবেদন করেছিলেন। তবে তার মধ্যে ২৬ লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও এরপর রাতারাতি এই সব আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে। নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হল, অনেক দিন হয়ে যাওয়ার পরও এখনও অনেকেই টাকা পাননি। আর এমনটা হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ঝটপট জেনে নিন ঠিক কেন ৫ কারণে অন্নপূর্ণার টাকা পাওয়া যাচ্ছে না।
১. ডিবিটি না থাকা
অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে, যার সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা হয়েছে। আর মুশকিল হল, অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলে জানা যাচ্ছে। যেই কারণে ঢুকছে না টাকা। তাই এখন আরও একবার চেক করুন ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না।
২. নামের বানানে ভুল
অনেকেরই আধার কার্ডে নামের বানান এক রয়েছে। আর আবেদনপত্রে বানান রয়েছে এক। এই কারণেও ব্যাঙ্কে টাকা ক্রেডিট হচ্ছে না।
ঠিক একইভাবে অনেকের আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাঙ্কের নামের বানান আলাদা রয়েছে। এমন পরিস্থিতিতেও টাকা ঢুকছে না। তাই এগুলি আরও একবার চেক করুন।
৩. বহু ক্ষেত্রে ভুল তথ্য
অনেক আবেদনকারীই অন্নপূর্ণার ফল ফিলআপে ইচ্ছেকৃত তথ্য গোপন করেছে বলে মনে করছে প্রশাসন। আর সেটা তথ্য যাচাই করার সময় ধরা পড়েছে। তাই তাঁদের টাকা দেওয়ার কোনও প্রশ্নই নেই।
৪. অনিচ্ছাকৃত ভুল
বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিক ঠাক ফিলআপ করতে পারেননি। আর সেই কারণেও ঢোকেনি টাকা। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামিদিনে এডিট অপশন আনতে চলেছে প্রশাসন। কোনও ভুল থাকলে দ্রুত তখনই ঠিক করে নিতে হবে।
৫. ভুয়ো শংসাপত্র
প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েও অনেকে ফর্ম ফিলআপ করেছেন। আর সেগুলি ধরাও পড়েছে অনেক ক্ষেত্রে। তাই এই ধরনের আবেদন বাতিল করা হয়েছে।
যদিও এসব বাদেও অনেকের তথ্যের এখনও ভেরিফিকেশন চলছে। তাঁদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা। নতুন করে নথি যাচাই করা হতে পারে। তারপরই মিলবে টাকা।