রেলের বোনাস ২০২৬পুজোর আগেই রেলকর্মীদের জন্য বড় খবর। ৭৮ দিনের পোডাক্ট লিঙ্কড বোনাস ঘোষণা করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এক্ষেত্রে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস ঘোষণা করা হয়েছে। আর এই বোনাস ঘোষণার পরই অনেকের মনে প্রশ্ন, তাহলে রেলকর্মীরা এবার বোনাস পাবেন কত টাকা? তাঁরা কী ৭৮ দিনের মাইনেই বোনাস হিসেবে পাবেন? আর এই হিসেবটা সহজে বুঝতে চাইলে অবশ্যই নিবন্ধটি পড়তে হবে।
কী বলেছে সরকার?
বুধবার রেলকর্মীদের বোনাস নিয়ে মুখ খুলেছে সরকার। রেল মন্ত্রক জানিয়েছে, ৭৮ দিনের প্রোডাক্ট লিঙ্কড বোনাস দেওয়া হবে। ১১,৪০,৭৭০ জন রেলকর্মী এই বোনাস পাবেন।
রেলের তরফে আরও জানান হয়, বোনাস দেওয়ার জন্য মোট ২০০৯.৬১ কোটি টাকা খরচ হবে সরকারের।
কারা পাবেন?
একটা কথা প্রথমেই বলে রাখি, রেলের সব কর্মীরা কিন্তু এই বোনাস পাবেন না। বরং ১১ লক্ষ ৪০ হাজার নন গেজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন। লোকো পাইলট, স্টেশন মাস্টার, টেনিশিয়ান, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী এবং গ্রুপ সি কর্মীরা এই বোনাস পাবেন। এমনটাই জানিয়েছে রেল।
৭৮ দিনের বেতনই মিলবে বোনাস হিসেবে?
এই নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও বলে রাখি, বিষয়টা এমন নয়। রেলকর্মীরা ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে পাবেন না। এক্ষেত্রে প্রোডাক্ট লিঙ্কড বোনাস দেওয়া হবে। ৭৮ দিনের হিসেবে বোনাসের পরিমাণ হবে ১৭,৯৫১ টাকা। আর বার্ষিক বোনাস ৭ হাজার টাকার বেতন সীমার উপর ভিত্তি করে গণনা করা হবে। তাই ৭৮ দিনের বেতন যে বোনাস হিসেবে মিলবে না, এটা পরিষ্কার।
এখানে আরও একটা কথা বলি, আগের বছরও রেলকর্মীরা এই পরিমাণ টাকাই বোনাস পেয়েছেন। এবছরও সেই একই অর্থ পাবেন।
কবে মিলবে টাকা?
যতদূর খবর, খুব শীঘ্রই রেলকর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এক্ষেত্রে দুর্গাপুজো বা দশেরার ছুটির আগেই টাকা ক্রেডিট হয়ে যাবে। এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কর্মী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ ও অন্যান্য গ্রুপ সি স্টাফ উপকৃত হবেন।
রেল জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে রেল অসাধারণ সাফল্য দেখিয়েছে। এই সময়ে রেল রেকর্ড পরিমাণ ১৬৭০ মিলিয়ন টন পণ্য এবং প্রায় ৭.৪১ বিলিয়ন যাত্রী পরিবহণ করেছে। তাই কর্মীদের উৎসাহ করতেই দেওয়া হবে বোনাস।