MDR Charge: মুদি, সবজি দোকানদারদেরও কি UPI চার্জ দিতে হবে? সামনে এল বড় আপডেট

UPI Charge: ইউপিআই ব্যবহারকারীদের জন্য জরুরি আপডেট। চার্জ বসছে UPI পেমেন্টে। কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। কাদের চার্জ দিতে হবে? জেনে নেওয়া যাক।

Advertisement
মুদি, সবজি দোকানদারদেরও কি UPI চার্জ দিতে হবে? সামনে এল বড় আপডেটমুদি, সবজি দোকানদারদেরও কি UPI চার্জ দিতে হবে?
হাইলাইটস
  • UPI-এর উপর এমডিআর চার্জ নিয়ে তুমুল বিতর্ক চলছে।
  • এই চার্জ নিয়ে UPI গ্রাহক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, সবার মধ্যেই সাড়া পড়ে গিয়েছে।
  • এই চার্জ আরোপের বিষয়ে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্প্রতি UPI-এর উপর এমডিআর চার্জ নিয়ে তুমুল বিতর্ক চলছে। এই চার্জ নিয়ে UPI গ্রাহক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী, সবার মধ্যেই সাড়া পড়ে গিয়েছে। বলা হচ্ছে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালু হলে এর ব্যাপক প্রভাব পড়তে পারে এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

অনেকেই দাবি করছেন, এরফলে পরোক্ষভাবে সাধারণ ব্যবহারকারীদের ওপর বোঝা বাড়তে পারে।  তবে, অর্থমন্ত্রী জানিয়েছেন,  এই চার্জ আরোপের বিষয়ে এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে এটি চালু হলেও গ্রাহকদের ওপর এর কোনও প্রভাব পড়বে না। 

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন- এই নতুন চার্জ চালু হলে মুদি দোকান, আইসক্রিম বিক্রেতা, ছোট দোকানদার, মিষ্টির দোকান, রাস্তার হকার বা ছোট দোকানদারদেরও কি চার্জ দিতে হবে? IAMAI-এর তত্ত্বাবধানে পরিচালিত পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া  এই প্রশ্নের উত্তর দিয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীদেরও কোনো চার্জ করা হবে না

পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছে, UPI গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়ার কোনো প্রস্তাব নেই এবং মুদি দোকানের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা MDR চার্জ না দিয়েই  ইউপিআই ব্যবহার করতে পারবেন।

PCI জানিয়েছেন, ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই UPI গ্রাহকদের জন্য বিনামূল্যে রয়েছে। প্রত্যেক ভারতীয় কোনও ট্রানজ্যাকশন ফি না দিয়েই ডিজিটাল পেমেন্ট চালিয়ে যেতে পারেন। কাউন্সিল আরও স্পষ্ট করে জানিয়েছে, UPI পেমেন্টের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) দিতে হবে না। 

MDR চার্জ কী?

মার্চেন্ট ডিসকাউন্ট রেট হল একটি ফি যা ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেন করার জন্য ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের দেয়। যদিও গ্রাহকদের এই চার্জ দিতে হয় না। কিন্তু বর্তমানে জল্পনা ছড়াচ্ছে,  এমডিআর পেমেন্ট ছোট ব্যবসায়ীদের UPI ব্যবহারে নিরুৎসাহিত করতে পারে। 


 

POST A COMMENT
Advertisement