Women Free Bus Ride: FREE বাস রাইড বন্ধ? গুজবে কান না দিয়ে বানিয়ে ফেলুন পিঙ্ক কার্ড, স্টেপ বাই স্টেপ গাইড

মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা কি বন্ধ হয়ে গিয়েছে? এই নিয়ে একটি গুজব রটে গিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়নি। বরং পিঙ্ক কার্ড করতে বলা হচ্ছে মহিলাদের। এই পিঙ্ক কার্ড থাকলেই ফ্রি রাইড মিলবে সরকারি বাসে। আপনি এখনও পিঙ্ক কার্ড করাননি? চটপট জেনে নিন স্টেপগুলি।

Advertisement
FREE বাস রাইড বন্ধ? গুজবে কান না দিয়ে বানিয়ে ফেলুন পিঙ্ক কার্ড, স্টেপ বাই স্টেপ গাইডমহিলাদের ফ্রি বাস রাইড কি বন্ধ?
হাইলাইটস
  • মহিলাদের ফ্রি বাস রাইড কি বন্ধ?
  • গুজবে কান না দিয়ে বানান পিঙ্ক কার্ড
  • কীভাবে হাতে পাবেন? রইল স্টেপস

মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা আগেই চালু করেছিল রাজ্য সরকার। চলতি অগাস্ট মাসের শুরুতে চালু হয়েছে পিঙ্ক কার্ড। এখন থেকে এই কার্ড সঙ্গে থাকলে তবেই মিলবে FREE BUS RIDE। সম্প্রতি একটি জল্পনা ছড়িয়েছে ফ্রি বাস পরিষেবা নাকি বন্ধ করে দিয়েছে সরকার। তবে বিষয়টি অসত্য। পিঙ্ক কার্ড থাকলে সরকারি বাসে উঠলেই এই বিনামূল্যে যাতায়াতের পরিষেবা পাবেন মহিলারা। কিন্তু কীভাবে মিলবে এই পিঙ্ক কার্ড? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদন। 

পিঙ্ক কার্ডের সুবিধা
এতদিন বাসে ওঠার পর যে কোনও একটি সচিত্র পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। তবে এবার থেকে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড।

অনলাইনে পিঙ্ক কার্ড তৈরি করবেন কীভাবে?

এক্ষেত্রে সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে https://wb.gov.in/-এ যান। 
সেখান থেকে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন।
তারপর নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলুন। 
তারপর আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক তথ্য দিতে হবে। 
সেগুলি আপলোড করুন।
সব হয়ে গেলে সাবমিট করে দিন। ব্যাস কাজ শেষ। ভেরিফিকেশনে পর পেয়ে যাবেন পিঙ্ক কার্ড।

অফলাইনে কীভাবে মিলবে পিঙ্ক কার্ড?
পঞ্চায়েত এলাকার বাসিন্দারা BDO, পুরসভা এলাকার বাসিন্দারা ওয়ার্ড অফিসে গেলেই মিলবে নির্দিষ্ট ফর্ম। সেটি ফিলআপ করে, কিছু নথি সহ জমা দিলেই হাতে মিলবে পিঙ্ক কার্ড। 

কী কী নথি লাগবে?
ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর। 

এখনও যদি হাতে পিঙ্ক কার্ড না থাকে, তাহলে দ্রুত সেটা বানিয়ে নিন। তাহলে ফ্রি বাস রাইড পেতে আর কোনও সমস্যা থাকবে না। নির্দিধায় সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement