ফ্যাসিনো মডেলের স্কুটারে বড় আপডেট আনল ইয়ামাহা। Yamaha Fascino 125 Fi Hybrid: ফ্যাসিনো মডেলের স্কুটারে বড় আপডেট আনল ইয়ামাহা। নতুন স্টাইল, নতুন লুক তো আছেই। বাইকের ওভার অল ফিচার্সও অনেক আপডেটেড করা হয়েছে। ইয়ামাহা ইন্ডিয়া সূত্রে খবর, এখনও পর্যন্ত Fascino 125-এর সব মডেল মিলিয়ে প্রায় ১৫ লক্ষ (1.5 million) ইউনিট প্রোডাকশন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই, বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন, আপডেটেড মডেল আনল ইয়ামাহা। ঠিক কী কী বদল হল নতুন Fascino-তে? আসুন জেনে নেওয়া যাক।
সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে স্কুটারের পিছনের অংশে। নতুন করে ডিজাইন করা হয়েছে টেল সেকশন। রয়েছে V-আকৃতির (V-shaped) নতুন টেললাইট। আগের থেকে অনেক বেশি স্টাইলিশ। আগের মতো একসঙ্গে ইন্ডিকেটর নয়। এখন আলাদা করে ইন্ডিকেটর দেওয়া হয়েছে।
সাইড প্যানেলেও এসেছে বদল। আগের তুলনায় কম কার্ভি, বেশি ক্লিন লুক দেওয়া হয়েছে। ফলে স্কুটারটি দেখতে এখন আরও মডার্ন ও ব্যালান্সড লাগছে। নতুন ডিকাল (graphics) দেওয়া হয়েছে।
শহরের রাস্তায় চালাতে আরও সুবিধা
ইয়ামাহা জানিয়েছে, নতুন কমপ্যাক্ট ডিজাইনের ফলে শহরের ঘিঞ্জি রাস্তা্ স্কুটার চালানো আরও সহজ হবে। ছোট ও হালকা ফিল হবে। সেই বিষয়টি মাথায় রেখেই ডিজাইনে পরিবর্তন করা হয়েছে। ইয়ামাহার ভারতের R&D টিম, এদেশের রাস্তাঘাটের কথা মাথায় রেখেই বাইকের ডিজাইন চেঞ্জ করেছে।
ইঞ্জিনে কোনও বদল নেই
লুক বদলালেও মেকানিক্যাল দিক থেকে একই থাকছে। রয়েছে ১২৫cc সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৮.২ bhp শক্তি এবং ১০.৩ Nm টর্ক দেয়।
হাইব্রিড প্রযুক্তির কারণে রয়েছে Smart Motor Generator (SMG)। ফলে অ্যাক্সেলারেশনের সময় ইলেকট্রিক অ্যাসিস্ট পাবেন। রয়েছে সাইলেন্ট স্টার্ট ও স্টপ-স্টার্ট ফিচার। এতে অনেকটাই ফুয়েল সেভ হবে।
কী কী ফিচার পাবেন?
টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ
২১ লিটার আন্ডার-সিট স্টোরেজ
E20 ফুয়েল সাপোর্ট
টপ ভ্যারিয়েন্ট 'S'-এ কালার TFT ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও Answer Back ফিচার পাবেন।
দাম কত?
তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে,
Drum: ₹76,500
Disc: ₹88,000
S: ₹95,200
(সব দাম এক্স-শোরুম, দিল্লি)
কেন এত জনপ্রিয়?
২০১৫ সাল। ১১০cc মডেল হিসেবে ফ্যাসিনোর যাত্রা শুরু হয়েছিল। পরে ২০১৯-এ ১২৫cc BS6 ইঞ্জিনে আপগ্রেড হয়। ২০২১ সালে হাইব্রিড প্রযুক্তি যুক্ত হয়। এবার নতুন লুক ও ফিচার যুক্ত হওয়ায় এই স্কুটার আবারও ক্রেতাদের নজরে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।