কম দামে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি এনে বড় চমক দিল ইয়ামাহা।নতুন FZ Blue Flex মোটরসাইকেল লঞ্চ করল Yamaha। ভারতে E20 ও পরে E85 ফুয়েল আনায় জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিনের দিকেই এগোচ্ছে কোম্পানিগুলি। সেই বিষয়টি মাথায় রেখেই ইয়ামাহা তাদের এই জনপ্রিয় বাইকে নতুন ইঞ্জিন জুড়ল। এর আগে সুজুকিও জিক্সার বাইকের ফ্লেক্স ফুয়েল ভার্সান এনেছে। মোটরসাইকেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,২৪,২৪০ টাকা থেকে। সাধারণ পেট্রোল চালিত ভ্যারিয়েন্টের তুলনায় এটি পরিবেশবান্ধব। দাম সামান্য বেশি। রেগুলার এফজেড (Standard FZ) মডেলের এক্স-শোরুম শুরু হচ্ছে ১,১৪,৭৬০ টাকা থেকে।
ইঞ্জিন এবং পারফরম্যান্স (Engine & Power Output)
নতুন Yamaha FZ Blue Flex মডেলে ১৪৯ সিসি (149cc), সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন থাকছে। সর্বোচ্চ ৮.৬ কিলোওয়াট বা প্রায় ১১.৭ hp পাওয়ার এবং ১২.৮ এনএম (Nm) টর্ক জেনারেট করে। রয়েছে স্মুথ ৫-স্পিড গিয়ারবক্স। ফ্লেক্স-ফুয়েল টেকনোলজির কারণে সাধারণ ভার্সনের (১২.৪ পিএস পাওয়ার ও ১৩.৩ এনএম টর্ক) তুলনায় এর পাওয়ার আউটপুট কিছুটা রিডিউস হয়েছে।
এই মোটরসাইকেলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ফুয়েল ফ্লেক্সিবিলিটি। সাধারণ বাইক যেখানে শুধুই পেট্রোল বা E20 ইথানল মিক্সে চলে, সেখানে এই মডেলটি E20 থেকে শুরু করে E85 পর্যন্ত যে কোনও মাত্রার ইথানল মেশানো জ্বালানিতে অনায়াসে চলতে পারবে। ফলে যাঁরা ভবিষ্যতের কথা মাথায় রেখে লং টার্মের জন্য বাইক কেনার প্ল্যান করছেন, তাঁদের জন্য এই ভার্সানটি ভাল।
ডিজাইন ও আধুনিক ফিচার্স (Design & Hardware)
বাইকের ইঞ্জিন মেকানিজমে বড়সড় বদল এলেও, মাসকুলার স্পোর্টি লুকে কোনও পরিবর্তন করা হয়নি। FZ সিরিজের সিগনেচার ডিজাইনই রাখা হয়েছে। পাবেন:
১. ফুল-এলইডি প্রজেক্টর হেডল্যাম্প (Full-LED Projector Headlamp)
২. ইন্টিগ্রেটেড পজিশন ল্যাম্প
৩. মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক
৪. সিঙ্গল-পিস কম্ফোর্টেবল সিট, কমপ্যাক্ট এক্সহস্ট
রাইডারের সেফচির জন্য সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS) সহ দু’চাকাতেই ডিস্ক ব্রেকের সাপোর্ট পাবেন। সামনের অংশে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সুইংআর্ম মোনোশক। মেটালিক ব্ল্যাক (Metallic Black) কালার অপশনে এই বাইকটি পাওয়া যাবে। সত্যি বলতে, এই রঙটি বাইকটিতে ভালই স্যুট করে।
বুকিং
ইয়ামাহা ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান হাজিমে আওতা (Hajime Aota) জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে এই নতুন ভ্যারিয়েন্টটি দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর 'ব্লু স্কয়ার' (Blue Square) প্রিমিয়াম ডিলারশিপ থেকে কেনা যাবে। পরে ধীরে ধীরে সারাদেশের শোরুমে এই বাইক অ্যাভেলেবল হয়ে যাবে।