Yamaha XSR 155: কম দামেই স্টাইলিশ নেকড বাইক, দাম কত?

স্টাইলিশ নেকেড বাইক খুঁজছেন? সেক্ষেত্রে Yamaha XSR 155 আপনার উইশলিস্টে রাখতেই পারেন। রেট্রো লুক, আধুনিক ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন।

Advertisement
 Yamaha XSR 155: কম দামেই স্টাইলিশ নেকড বাইক, দাম কত?রেট্রো লুক, আধুনিক ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন।
হাইলাইটস
  • স্টাইলিশ নেকেড বাইক খুঁজছেন? সেক্ষেত্রে Yamaha XSR 155 আপনার উইশলিস্টে রাখতেই পারেন।
  • রেট্রো লুক, আধুনিক ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন।
  • লঞ্চের পর খুব কম সময়েই বাইকপ্রেমীদের নজর কেড়েছে এই মডেল।

স্টাইলিশ নেকেড বাইক খুঁজছেন? সেক্ষেত্রে Yamaha XSR 155 আপনার উইশলিস্টে রাখতেই পারেন। রেট্রো লুক, আধুনিক ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন। লঞ্চের পর খুব কম সময়েই বাইকপ্রেমীদের নজর কেড়েছে এই মডেল। তুলনামূলক কম দামে প্রিমিয়াম ডিজাইনই এই বাইকের ইউএসপি।

রয়েছে ১৫৫ সিসির লিকুইড-কুল্ড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। একই ইঞ্জিন Yamaha R15 এবং MT-15 মডেলেও ব্যবহার করা হয়েছে। বাইকটি প্রায় ১৯ bhp পাওয়ার এবং ১৪.৭ Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
Yamaha XSR155 Price in India, Retro Design, Specs & Features

ডিজাইনের দিক থেকে XSR 155 একেবারেই আলাদা। গোলাকার LED হেডল্যাম্প, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট সিট এবং মিনিমাল বডি প্যানেলের কারণে বাইকটিতে রেট্রো ও আধুনিক স্টাইলের মিশেল দেখা যায়। শহরের রাস্তায় যেমন নজর কাড়ে, তেমনই দীর্ঘ সফরেও আরামদায়ক বলেই দাবি বাইকপ্রেমীদের একাংশের।

ফিচারের তালিকাতেও রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইটিং, ডেল্টাবক্স ফ্রেম এবং ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। সামনের দিকে USD ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন থাকায় রাইডিং অভিজ্ঞতাও আরও উন্নত হয়।

ভারতীয় বাজারে Yamaha XSR 155-এর সম্ভাব্য দাম প্রায় ১.৮০ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বাজারে লঞ্চ হলে TVS Ronin, Royal Enfield Hunter 350 এবং Kawasaki W175-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে এই বাইক।

POST A COMMENT
Advertisement